সর্বশেষ:
বরিশালে আত্মসাতের পাওনা টাকা চাওয়ায় প্রতিষ্ঠান মালিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ বরিশালে ভ্যানচালক সুমন হত্যা: আসামিদের গ্রেপ্তার ও সিআইডি তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন কলাপাড়ায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের ঝুলন্ত লা/শ উদ্ধার বরিশালের ডেফুলিয়ার ৫০ একর খাস জমি দখলমুক্তের দাবিতে নাসরিনের নেতৃত্বে মানববন্ধন কলাপাড়ায় ৬৫ বছরের দখলীয় জমির বসত বাড়িতে হামলা ও মাছের ঘের লুটের অভিযোগ কলাপাড়া পৌর মহিলা দলের ০৪ নং ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরের দাবিতে কলাপাড়ায় মানববন্ধন বরিশালে নূরিয়া আইডিয়াল স্কুলে মূল্যায়ন উৎসব ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত কলাপাড়ায় ২ যুবতী নারীর বিরুদ্ধে বাসর ঘর সাজিয়ে সমকামিতায় লিপ্ত হওয়ার অভিযোগ মা হ/ত্যা মামলায় বাবার যাবজ্জীবন নিয়ে মেয়ে সংবাদ সম্মেলন

চহুতপুর মাধ্যমিক বিদ্যালয়ে ৪ সদস্যের এডহক কমিটি অনুমোদন

Reporter Name / ৪১ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

ক্রাইমসিন ডেক্সঃ

বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড বিসিসি ২৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত চহুতপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৪ সদস্যবিশিষ্ট অন্তর্বর্তীকালীন এডহক কমিটি অনুমোদন করেছে।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালের বিদ্যালয় পরিদর্শক মো. সাইফুর রহমান হাওলাদার স্বাক্ষরিত এক স্মারকে এ তথ্য জানানো হয়।

স্মারকে উল্লেখ করা হয়, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আবেদনের প্রেক্ষিতে এবং ২৫ এপ্রিল ২০২৪ তারিখে প্রকাশিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালের বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪-এর ৬৪(১) ধারা অনুযায়ী এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

অনুমোদিত কমিটিতে বোর্ড কর্তৃক মনোনীত মো. সাইফুল ইসলাম শাহীনকে সভাপতি, জেলা শিক্ষা কর্মকর্তার মনোনীত প্রতিনিধি মো. তাহিরুল ইসলামকে শিক্ষক সদস্য এবং জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী কর্মকর্তার মনোনীত প্রতিনিধি মো. তানভীর হায়দারকে অভিভাবক সদস্য করা হয়েছে। এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

স্মারক অনুযায়ী, এ এডহক কমিটির মেয়াদ স্মারক জারির তারিখ থেকে পরবর্তী এক বছর পর্যন্ত কার্যকর থাকবে।

এ সংক্রান্ত স্মারকের অনুলিপি সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং এডহক কমিটির সভাপতি ও সদস্যদের কাছে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, মো. সাইফুল ইসলাম শাহীন বরিশাল মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। তাঁর সমর্থকদের ভাষ্য অনুযায়ী, তিনি অতীতে স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category