সভাপতি খন্দকার নাসির, সম্পাদক আবুল হোসেন

Reporter Name / ১৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতিরসভাপতি পদে অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন ও সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আবুল হোসেন ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার(১৬ জুলাই) দুপুরে চৌকি আদালত আইনজীবী সমিতি সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্রটি জানায়, চৌকি আদালত আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক সহ ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির সব পদের মনোনয়ন ফরম বিক্রি করে নির্বাচন কমিশন।

কিন্তু মনোনয়ন দাখিলের নির্ধারিত দিনে নির্বাচন কমিশনের কাছে একটি করে মনোনয়ন ফরম জমা পড়ে। এতে আজ নির্ধারিত দিনে তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হিসেবে ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. শাহজাহান পারভেজ।

এর আগে চৌকি আদালত আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা চৌকি আদালতের আইনজীবী ভবনে অনুষ্ঠিত হয়।

এদিকে কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির নতুন কমিটির সভাপতি পদে উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন ও সম্পাদক পদে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. আবুল হোসেন পুন:নির্বাচিত হওয়ায় তাদেরকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন এমপি, উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ূন সিকদার,কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক, সুশাসনের জন্য নাগরিক (সুজন), কলাপাড়া প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, টেলিভিশন জার্নালিস্ট ফোরাম সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category