কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ
১১৪ পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, আমরা রাজনীতিবিদরা শিক্ষকদের যত সম্মানিত করতে পারব, দেশজাতি তত সম্মানিত হবে বলে আমি মনে করি।
শুক্রবার(০৩) জুলাই সকাল ১০টায় ঐতিহ্যবাহী খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির পরিচিত সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
এ সময় তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমাদের শুধু কোয়ানটিটি নয়, কোয়ালিটি অর্জন করতে হবে।
উন্নত দেশগুলোতে শুধু পাশের কথা ভাবেনা, তারা মানসম্পন্ন শিক্ষার মাধ্যমে নিজেকে প্রস্তুত করে দেশ এবং জাতিকে এগিয়ে নিয়ে যায়।
এ সময় তিনি বলেন, আগামী বছর থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ষষ্ঠ শ্রেণী থেকে বাংলা এবং ইংরেজির পাশাপাশি আরও একটি নুতন ১০০ নম্বরের ভাষা সিলেবাসে অন্তর্ভুক্ত থাকবে।
এবং সেজন্য প্রতিষ্ঠানগুলোতে আলাদা শিক্ষক নিয়োগের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বর্তমান সরকার শিক্ষাকে এগিয়ে নেয়ার পদক্ষেপ হিসেবে এটি চালু করছে। ৪ মাস হল আমরা সরকার গঠন করেছি।
এ সময়ের মধ্যে চেষ্টা করছি উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের ছোট ছোট সড়ক গুলো এবং অবকাঠামো উন্নয়ন করার।আপনারা পাশে থাকলে বাকি সমযয়ে সবগুলো কাজ শেষ করতে পারবো ইনশাআল্লাহ।
বিদ্যালয় নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ কামরুজ্জামান কাজল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোহাম্মদ ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, কলাপাড়া থানার ওসি(তদন্ত) ইলিয়াস তালুকদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মো.মহসিন রেজা, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মিজানুর রহমান টুটু বিশ্বাস, জাহাঙ্গীর আলম তালুকদার এবং আলাউদ্দিন তালুকদার, কলাপাড়া পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইমরান বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক তারেক আমান সুমন, উপজেলা যুবদলের আহ্বায়ক হারুন অর রশিদ,যুগ্ম আহবায়ক মামুন সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রুহুল আমিন অভি সহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা বৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, প্রভাষক ইভান মাতুব্বর এবং রাশেদ মোশাররফ কল্লোল বিশ্বাস।
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া