সর্বশেষ:
প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি,১জন গুলিবিদ্ধসহ আহত-৩, ২৫ ভরি স্বর্নালংকার লুট কলাপাড়ায় পুজা উদযাপন পরিষদ আহবায়কের পদত্যাগ।। হিন্দু সম্প্রদায়ে আতংক বাউফলে গভীর রাতে গৃহবধূর ঘরে জামায়াত নেতা, আপত্তিকর অবস্থায় আটক বরিশাল জেলা জজ আদালত চত্বরে ‘রহস্যজনক’ বিস্ফোরণে জনমনে আতঙ্ক আমানতগঞ্জ বক্ষব্যাধি হাসপাতালের পেছনে জমির মালিকানা নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচারের অভিযোগে সংবাদ সম্মেলনে পর্যটক হয়রানি বন্ধ ও সেবার মানোন্নয়নে কুয়াকাটায় চালকদের সঙ্গে মতবিনিময় কলাপাড়ায় শিক্ষার্থীরা পেল স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ কুয়াকাটা সৈকতের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন…….. এবিএম মোশাররফ হোসেন এমপি কলাপাড়ার অনার্স শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে একটি বাস্তব সংকট পরীক্ষা কেন্দ্র আন্তর্জাতিক আদিবাসী দিবসে কুয়াকাটায় র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

‎শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণে এইচএসসি পরীক্ষার্থীদের উপহার বিতরণ ও দোয়া মোনাজাত

Reporter Name / ৪৮ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

‎পারভেজ, বরিশাল প্রতিনিধি:

‎বরিশাল সদর উপজেলার ১ নম্বর রায়পাশা-কড়াপুর ইউনিয়নে শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া, সংবর্ধনা ও উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
‎ ‎২৮ শে জুন রবিবার সকাল ১০ ঘটিকায় বরিশাল সদর উপজেলার কড়াপুর মিয়া বাড়ি মাদ্রাসার হলে এই আয়োজন করা হয়। সামাজিক ও মানবিক সংগঠন পরিবর্তন মানবিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী এবং সংগঠনের দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন।
‎ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শহীদ শরীফ ওসমান হাদীর রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে তাঁর জীবন, আদর্শ, দেশপ্রেম, মানবিকতা এবং সমাজের প্রতি অবদান নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, শহীদ শরীফ ওসমান হাদীর আত্মত্যাগ, সততা ও দেশপ্রেম নতুন প্রজন্মকে মানবিক, আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে অনুপ্রেরণা জোগাবে। ‎ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবর্তন মানবিক ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা মুহাম্মাদ ইয়াসিনুর রহমান আজাদী।
এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. জাহিদুল ইসলাম শাকিল খান, সহ-সভাপতি মো. তানভীর খন্দকার, সেক্রেটারি মাওলানা ইসমাইল হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। ‎ ‎এ সময় সংগঠনের পক্ষ থেকে শিক্ষা, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম আরও সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করা হয়।

দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, রক্তদান কর্মসূচি, শিক্ষাসামগ্রী বিতরণ, দুর্যোগকালীন ত্রাণ সহায়তা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার কথাও জানানো হয়। ‎ অনুষ্ঠানে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সুস্বাস্থ্য, মানসিক প্রশান্তি, পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

উপহার পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। ‎ সবশেষে বক্তারা শহীদদের আত্মত্যাগের চেতনা ধারণ করে মাদক, সন্ত্রাস ও সকল অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকে একটি সুন্দর, নিরাপদ, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান। দোয়া ও শুভকামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category