সর্বশেষ:
বরিশালে খেলাঘরের ‘সম্মেলন ও শিশু সমাবেশ ২০২৬’ অনুষ্ঠিত কলাপাড়ায় অটোচালক অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার- ৩ যেভাবে দুবাই থেকে ঢাকায় ফিরিয়ে আনা হবে বেনজীর আহমেদকে বরিশালে ১৪ নং ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যাগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত কলাপাড়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি অনুষ্ঠিত ‎বরিশালে এমইপিএর আয়োজনে ইলেকট্রিশিয়ানদের নিয়ে  মতবিনিময় সভা অনুষ্ঠিত বরিশালকে পরিবেশবান্ধব নগরী গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান, অনুষ্ঠিত ‘নাগরিক ভাবনা’ সভা শ্রেষ্ঠ ইমাম নির্বাচন ও প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত নারীর টেকসই উন্নয়ন বাস্তবায়নে ব্র্যাকের উদ্যোগে হাঁস পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত পটুয়াখালীতে নৌকা থেকে শিশুকে নামানোকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত ১০, কুডার কুড়ে আগুন, গরু হত্যার অভিযোগ

সংগীতশিল্পী হাসানের মা মারা গেছেন

Reporter Name / ৩৫ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

জনপ্রিয় ব্যান্ড তারকা হাসানের মা রৌশনারা আজিজ মারা গেছেন। সোমবার (৪ মে) দুপুর সাড়ে ১২টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৬ বছর।

 

রৌশনারা আজিজ মৃত্যুকালে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মায়ের মৃত্যুতে গভীর শোকগ্রস্ত হয়ে পড়েছেন হাসান। জানাজা ও দাফনের বিষয়ে তিনি বলেন, “আম্মার জানাজা আজ বাদ মাগরিব লালমাটিয়া বিবি মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।”

 

 

এদিকে, আর্ক ব্যান্ডের সদস্য টিংকু আজিজুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। এ শোকবার্তায় তিনি লেখেন, “ভীষণ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমাদের সবার প্রিয় আর্ক ব্যান্ডের হাসান ভাইয়ের শ্রদ্ধেয় আম্মা রৌশনারা আজিজ আজ (৪ মে) দুপুর ১২টা ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।”

 

সকলের কাছে দোয়া প্রার্থনা করে তিনি লেখেন, “আর্ক ব্যান্ড পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ—আপনারা হাসান ভাইয়ের আম্মার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করবেন। মহান আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।”

টিংকুর এই পোস্টের মন্তব্যের ঘর ভরে উঠেছে সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শোকবার্তায়। অনেকেই মরহুমার রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category