সর্বশেষ:
বিশ্ব পরিবেশ দিবসে ‘প্লাষ্টিকমুক্ত কুয়াকাটা’ শীর্ষক পরিচ্ছন্নতা অভিযান গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু বিশ্ব পরিবেশ দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত বরিশালে মোবাইল কোর্টের অভিযান: ফুটপাত দখলমুক্ত, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের স্মারকলিপি প্রদান বাউফলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত ৩; আটক ৪ মহিপুর থানাকে উপজেলায় বাস্তবায়নের দাবিতে সমন্বয় সভা অনুষ্ঠিত ডিবি পরিচয়ে প্রতারক চক্র হাতিয়ে নিল, সাংবাদিকের বাবার ৭৬ হাজার টাকা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বরিশাল উত্তর জেলা যুবদল মেহেন্দিগঞ্জ ও হিজলা উপজেলায় কালবৈশাখীতে বিধ্বস্ত ১৯টি দরিদ্র পরিবারের বসতঘর পুনর্নির্মাণ করে দিয়েছে মেহেন্দিগঞ্জে ১৫ পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক

বিশ্ব পরিবেশ দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ১২ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

‘জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ এ প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০ টায় কলাপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষ পায়রায় আলোচনা সভা ও অনুষ্ঠিত হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস, আভাস, একশন এইড, গুডনেইবারস, ফ্রেন্ডশীপ, ওয়ার্ল্ড কনসার্ন এবং জাগোনারী এর সহযোগিতায় কলাপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে পরিবেশ দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা আব্বাস আলী।

বক্তব্য রাখেন উন্নয়ন কর্মী কেএম সাইদুর রহমান,  মনিরুল ইসলাম ও জেমস রাজিব বিশ্বাস প্রমুখ।

সভায় বক্তারা পরিবেশ সুরক্ষা এবং বৈশ্বিক  জলবায়ু পরিবর্তনের ফলে বেড়ে যাওয়া তাপমাত্রা কমাতে বেশি করে গাছ লাগানোর পাশাপাশি পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার কমাতে জনসচেতনতা বাড়ানোর আহবান জানান।

আলোচনা সভা ও শোভাযাত্রায়  বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, সরকারি বেসরকারি সংস্থার কর্মকর্তা কর্মচারী এবং উন্নয়ন ও পরিবেশ কর্মীরা উপস্থিত ছিলেন।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category