সর্বশেষ:
বরিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের মহানগর ও জেলা দক্ষিণের আহ্বায়ক কমিটি গঠন বনের গাছ কেটে ঝাড়, ট্রলার চলাচল ব্যাহত; ঝাড় অপসারণের কথা বলায় হামলা, আহত ১ কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার বরিশালে সৎ ভাইয়ের ছেলেকে অপহরণের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগে মামলা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন বাউফলের হাফেজ জাকারিয়া বাউফলে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বাউফলে রাস্তার ওপর পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে এক কৃষকের মৃ/ত্যু পটুয়াখালীতে “হ্যাটট্রিক” পদক পেলেন সদর থানার এএসআই মোজাম্মেল ইসলাম রিপন পটুয়াখালীর জৈনকাঠীতে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ, কাশীপুরের সাক্ষী হতবাক এলাকাবাসী সাংবাদিক মিঠু’র পিতা মরহুম সুজা উদ্দিন বিশ্বাস’র ১১ তম প্রয়ান দিবসে দোয়া মোনাজাত

বরিশালে মোবাইল কোর্টের অভিযান: ফুটপাত দখলমুক্ত, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

Reporter Name / ৬৬ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

ক্রাইমসিন ডেক্সঃ
বরিশাল নগরীর মেডিকেল সংলগ্ন বান্দরোড ও ৩০ গোডাউন রোড এলাকায়  মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে বরিশাল সিটি কর্পোরেশন।

অভিযানে নেতৃত্ব দেন রায়হান উজ জামান অভিযানকালে একটি ব্যবসা প্রতিষ্ঠান অবৈধভাবে জনসাধারণের চলাচলের পথ ও ফুটপাত দখল করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করায় স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯-এর ৯২(৭) ধারায় অর্থদণ্ড প্রদান করা হয়।

একই সঙ্গে দখলকৃত ফুটপাত উচ্ছেদ করে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। এছাড়া অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ব্যবসা পরিচালনার দায়ে একটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় জরিমানা করা হয়।

অন্যদিকে বৈধ ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করায় আরও দুটি প্রতিষ্ঠানকে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯-এর ৯২(৩) ধারায় অর্থদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, নগরীতে শৃঙ্খলা বজায় রাখা, জনসাধারণের ভোগান্তি কমানো এবং আইনানুগ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নগরবাসীর স্বার্থে ভবিষ্যতেও এ ধরনের তদারকি ও আইন প্রয়োগ কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category