সর্বশেষ:
রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী, দ্রুত বিচারের আশ্বাস অপপ্রচার, চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন সমুদ্র সম্পদ সংরক্ষন এবং  সমুদ্রসীমা রক্ষার কাজ করছে নৌবাহিনী ও কোষ্টগার্ড…. নৌবাহিনী প্রধান জাতীয় নির্বাচনের পর প্রথমবার পটুয়াখালীতে কৃষকদলের কর্মসূচিতে আলতাফ হোসেন চৌধুরীর বরিশালে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযান: ৩ লক্ষ গলদা চিংড়ির পিএল উদ্ধার, আটক ৮ ইউএনও অফিসের যোগসাজশে হাট-বাজার উন্নয়ন প্রকল্পে অনিয়ম, কলাপাড়ায় শ্রেষ্ঠ কৃষকদের সঙ্গে কৃষি বিভাগের ব্যতিক্রমী আড্ডা বগা সেতু সম্ভাব্যতা যাচাই, দুইদলের রোষানলে ফিরে গেলেন মন্ত্রী বরিশাল সিটি কর্পোরেশনের দুই প্রকৌশলীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে  মউশিক কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

জাতীয় নির্বাচনের পর প্রথমবার পটুয়াখালীতে কৃষকদলের কর্মসূচিতে আলতাফ হোসেন চৌধুরীর

Reporter Name / ১০ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

মু,হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা  প্রতিনিধি:

জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে প্রথমবারের মতো কোনো রাজনৈতিক সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নিলেন এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।

এ উপলক্ষে পটুয়াখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল জেলা শাখার আয়োজনে নবগঠিত কমিটিকে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০টায় পটুয়াখালী শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল পটুয়াখালী জেলা শাখা। সভাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে মিলনায়তন পরিণত হয় এক প্রাণবন্ত রাজনৈতিক সমাবেশে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য, পটুয়াখালী-১ আসন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ আহম্মেদ বায়জিদ পান্না মিয়া, পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম এবং আইডিবি কেন্দ্রীয় সংসদের যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক জসিম সিকদার রানা।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল পটুয়াখালী জেলা শাখার সভাপতি মনিরুজ্জামান টিটু। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ইভান সিকদার।

প্রধান অতিথির বক্তব্যে এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী বলেন, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হচ্ছে কৃষক সমাজ। কৃষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং কৃষি খাতকে টেকসই ও লাভজনক করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান এবং কৃষকদের স্বার্থ রক্ষায় কৃষকদলের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের কৃষক সমাজ আজ নানা সংকটের মুখোমুখি।

কৃষকদের অধিকার রক্ষা, উৎপাদন ব্যয় কমানো, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে কৃষকদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, কৃষকবান্ধব রাষ্ট্র গঠনে কৃষকদের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। এজন্য সংগঠনের প্রতিটি ইউনিটকে সক্রিয় ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের কৃষকদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নবগঠিত জেলা কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category