সর্বশেষ:
ইউএনও অফিসের যোগসাজশে হাট-বাজার উন্নয়ন প্রকল্পে অনিয়ম, কলাপাড়ায় শ্রেষ্ঠ কৃষকদের সঙ্গে কৃষি বিভাগের ব্যতিক্রমী আড্ডা বগা সেতু সম্ভাব্যতা যাচাই, দুইদলের রোষানলে ফিরে গেলেন মন্ত্রী বরিশাল সিটি কর্পোরেশনের দুই প্রকৌশলীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে  মউশিক কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পটুয়াখালীতে পুলিশ কনেস্টেবলে মাত্র ৫৬ টাকায় চাকরি, স্বচ্ছ প্রকৃয়ায় নিয়োগে নির্বাচিত ২৯ দলের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা, অথচ মিলছে ‘অমূল্যায়ন সৌদি আরবে জিলহজের চাঁদ দেখা গেছে, ২৭ মে পবিত্র ঈদুল আজহা ফুলেল শুভেচ্ছায় সিক্ত বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক শিরিন কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৩৫ কেজি ওজনের জীবিত কচ্ছপ

বগা সেতু সম্ভাব্যতা যাচাই, দুইদলের রোষানলে ফিরে গেলেন মন্ত্রী

Reporter Name / ১১ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে আলোচিত বগা সেতু নির্মাণের সম্ভব্যতা যাচাইয়ে এসে জামায়াত ও বিএনপি সমর্থকদের মুখোমুখি অবস্থানের কারণে অবরুদ্ধ হয়ে পড়েন যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম।

১৯মে রোজ বুধবার দুপুর ১২টার দিকে তিনি ঘটনাস্থলে উপস্থিত হলে ওই পরিস্থিতি সৃষ্টি হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থল ত্যাগ করেন তিনি।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, বাউফল-ঢাকা সংযোগ সড়কের বগা পয়েন্টের লোহালি সেতু (প্রস্তাবিত ৯ম চিন মৈত্রী সেতু) নির্মাণে স্থানীয়দের মাধ্যে ব্যপক উদ্দিপনা বিরাজ করেছে বহু বছর ধরে।

জনগনের দাবির প্রেক্ষিতে সম্ভব্যতা যাচাইয়ে আসেন মাননীয় যোগাযোগ প্রতি মন্ত্রী শেখ রবিউল আলম। যথাসময় ঘটনাস্থলে পৌঁছায় মন্ত্রীর গাড়ি বহর।সেতুর অপর তীরে গাড়ি রেখে ফেরীতে বাউফল সীমানায় প্রবেশ করেন।

এসময় জামায়াতে ইসলামীর দক্ষিণ মহানগর সেক্রেটারি ও বাউফলের সাংসদ শফিকুল ইসলাম মাসুদের করা মঞ্চে মন্ত্রী উঠতে চাইলে বিএনপি দলীয় নেতা-কর্মীরা বাধা দেন। এতে দুইদলের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।

এসময় রাস্তায় দাড়িয়ে বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা মাসুদকে লক্ষ্য করে ভুয়া, ভুয়া এবং ‘রাজাকারের দিন শেষ, তারেক জিয়ার বাংলাদেশ’ শ্লোগান দিতে থাকেন।

এবং জামায়াতে ইসলামীর কর্মী সমর্থকরাও পাল্টা শ্লোগান দিতে থাকেন। ব্যানারে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার না করায় ওই পরিস্থির সৃষ্টি হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

এরপর রাস্তায় দাড়িয়ে সাংবাদিকদের সাথে কথা বলে একই ফেরিতে পাড় হয়ে অপর তীরে যাওয়ার সময় ফেরির ভিতরেই উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

বিএনপি নেতা আপেল মাহামুদ ফিরোজ বলেন, মঞ্চ করা হয়েছে সেখানে প্রধানমন্ত্রীর ছবি না ব্যবহার করে শফিকুল ইসলাম মাসুদের ছবি ব্যবহার করা হয়েছে।

একজন প্রধানমন্ত্রী সকল দলের প্রধানমন্ত্রী। সেতু নির্মাণ নিয়ে কোন ধরনের রাজনীতি না করে বাস্তবায়নে সকল দলের সহোযোগিতা থাকা উচিৎ।

ওই সেতুটি আমাদের ৩উপজেলার ১৫লাখ মানুষের প্রানের দাবি।

মো.আরিফুল ইসলাম

বাউফল(পটুয়াখালী) প্রতিনিধি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category