সর্বশেষ:
ডিবি পরিচয়ে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতনে অভিযুক্ত ছাত্রদলের দুই নেতা বহিষ্কার বিদ্যালয়ের গাছ কেটে বিক্রির অভিযোগ স্থানীয় জমিদাতা মান্নান ও প্রধান শিক্ষিকার বিরুদ্ধে কলাপাড়ায় এমইউ মাধ্যমিক বিদ্যালয়ে জিন আতঙ্ক, ২০ ছাত্রী হাসপাতালে বরিশালে নারী উদ্যোক্তা নাজিয়া রহমানের মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে মানববন্ধন পটুয়াখালীতে ইয়াবার টাকা ভাগাভাগির দ্বন্দ্বে জাকারিয়া হ/ত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার বিশ্ব নদী দিবস-২০২৬।। কলাপাড়ায় আন্ধারমানিক নদীর দখল-দূষণ বন্ধের দাবিতে মানববন্ধন কুুয়াকাটায় বর্নাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত কলাপাড়ায় ৭ মাসের অন্ত:সত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতে নবজাতকের মৃ/ত্যু ১৫ জেলে নিয়ে বঙ্গোপসাগরে  ট্রলারডুবি কলাপাড়া  বিচার প্রার্থী মানুষের পক্ষে আইনজীবীদের আন্তরিকভাবে কাজ করতে হবে……. এবিএম মোশাররফ হোসেন এমপি

শেবাচিমে র‍্যাবের অভিযানে ৮ দালাল আটক

Reporter Name / ১৩০ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

ক্রাইমসিন ডেক্সঃ

বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে র‍্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ান র‍্যাব ৮ এর পক্ষ থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সাড়াশি অভিযান পরিচালনা করা হয় ৷

এ সময় নামসর্বস্ব বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের ছয়জন নারী এবং দুইজন পুরুষ সহ মোট ৮ জন দালালকে আটক করে র‍্যাব ৮ এর সদস্যরা ।

বেলা সোয়া ১২টা থেকে বরিশাল জেলা প্রশাসন এবং হাসপাতাল কর্তৃপক্ষের সহায়তায় তাৎক্ষণিক এ অভিযান পরিচালনার মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করে ।

অভিযানে নেতৃত্ব দেয়া র‌্যাব ৮ এর উপ অধিনায়ক মেজর আশিক ইকরাম সৌরভ বলেন , শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্রের দৌরাত্ম্যে অসহায় রোগী এবং তাদের স্বজনরা প্রতিনিয়ত বিভিন্ন প্রতারণার ফাঁদে নিজেদের কষ্টার্জিত অর্থ হারাচ্ছেন ।

সাধারণ মানুষের ভোগান্তির কথা চিন্তা করে বেআইনী দালাল চক্রকে রুখে দিতে বিশেষ অভিযান পরিচালিত হয় । যা ভবিষ্যতেও চলমান থাকবে ।

তিনি আরো বলেন , দালাল চক্রের সদস্যরা হাসপাতাল এলাকার বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের হয়ে কাজ করে ।

তারা হাসপাতালে চিকিৎসা নিতে আসা গরীব রোগীদের ফাঁদে ফেলে নিজস্ব ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে পরীক্ষা নিরীক্ষার নামে অর্থ হাতিয়ে নেয় ।

এর আগে সোমবার (১১ মে) হঠাৎ বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে ঢাকা থেকে ছুটে আসেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মুক্তিযোদ্ধা সরদার মোঃ সাখাওয়াত হোসেন ।

তিনি হাসপাতাল পরিদর্শন শেষে অব্যবস্থাপনার পাশাপাশি দালাল চক্রের উপস্থিতি দেখে অসন্তোষ প্রকাশ করেন । এরই ধারাবাহিকতায় পরদিনই দালালদের বিরুদ্ধে অভিযান চালালো র‌্যাব ৮ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category