সর্বশেষ:
শেবাচিমে র‍্যাবের অভিযানে ৮ দালাল আটক মেহেন্দিগঞ্জ উলানিয়া সড়ক নির্মাণ কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি ভোলার চরফ্যাশনে ইমামকে জুতার মালা পরিয়ে লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন সুন্দর, বাসযোগ্য ও দখলমুক্ত বরিশাল গড়া শীর্ষক মতবিনিময় সভা পরিচ্ছন্ন ও আধুনিক বরিশাল গড়তে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আলোচনা সভা আধুনিক প্রযুক্তি ব্যবহারে নিরাপদ ও সুশৃঙ্খল নৌ-চলাচল নিশ্চিতে কাজ করছে পায়রা বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান মাসুদ ইকবাল বাউফলে দীর্ঘ ৩৬ ঘণ্টা পার হলেও খোঁজ মেলেনি নিখোঁজ চার কিশোরীর ইসরাইলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত ক্লিনিক-ডায়াগনস্টিকের দালাল নিয়ে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, গ্রেপ্তারের নির্দেশ এআই দিয়ে আপত্তিকর ছবি তৈরী করে চাঁদা আদায়, অবশেষে পুলিশের জালে আটক-১

ভোলার চরফ্যাশনে ইমামকে জুতার মালা পরিয়ে লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

Reporter Name / ১৯ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

চরফ্যাশন প্রতিনিধি:)

ভোলার চরফ্যাশনে এক মাদ্রাসা শিক্ষক ও মসজিদের ইমামকে জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

(১২ মে) মঙ্গলবার  সকাল ১১টায় চরফ্যাশন বাজারের সদর রোডে উপজেলার আলেম সমাজের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

এতে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, ইমাম, ওলামায়ে কেরাম ও সর্বস্তরের জনসাধারণ অংশ নেন।
বক্তারা বলেন, কোনো অভিযোগের সত্যতা যাচাই কিংবা আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই একজন ধর্মীয় শিক্ষককে প্রকাশ্যে অপদস্থ করা ন্যক্কারজনক ঘটনা।

তারা বলেন, এটি শুধু একজন ব্যক্তির নয়, পুরো আলেম সমাজের সম্মানের ওপর আঘাত।
জানা গেছে, গত শনিবার (৯ মে) দিবাগত রাতে মাদ্রাজ ইউনিয়নের একটি হাফিজি ও নুরানি মাদ্রাসার শিক্ষক মুফতি আব্দুল্লাহ আল নোমানের বিরুদ্ধে এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ ওঠে।

পরে স্থানীয় একটি মহল তাকে জুতা ও ঝাড়ুর মালা পরিয়ে হেনস্থা করে বলে অভিযোগ করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে আইন ও বিচার ব্যবস্থা থাকা সত্ত্বেও মব সৃষ্টি করে কাউকে লাঞ্ছিত করা সভ্য সমাজে কাম্য নয়।

অভিযোগ থাকলে তা তদন্তের মাধ্যমে আইনগতভাবে বিচার হওয়া উচিত বলেও মন্তব্য করেন তারা।
এ সময় বক্তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান এবং দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন।

কর্মসূচি শেষে আলেম সমাজের একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি জমা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category