সর্বশেষ:
মহিপুরে অবৈধ ট্রলিং বোটসহ ৩ জেলে আটক পরিবারের কাছে ফিরতে চায় কুলসুম  বেগম খাল নেই, রাস্তা নেই—গঙ্গামতিতে আড়াই কোটি টাকার গার্ডার সেতু নির্মাণ নিয়ে প্রশ্ন ভ্যানচালকের বসতঘর ভাঙচুর ও বৃদ্ধাকে মারধরের অভিযোগ পটুয়াখালীতে প্রথমবার আন্তর্জাতিক পর্যায়ে কোস্ট গার্ডের প্রশিক্ষণ কোর্স সম্পন্ন কুয়াকাটায় ইস্তাম্বুল প্রকল্পের কাজ বন্ধ করেছে কুয়াকাটা পৌরসভা ও উপজেলা প্রশাসন কলাপাড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস, সিজন-২ এর প্রস্তুতি মূলক সভা বৌদ্ধবিহার গুলোতে উদযাপিত হচ্ছে প্রবারনা পূর্ণিমা কলাপাড়ায় গভীর রাতে মাছের ঘের থেকে বৃদ্ধের লা/শ উদ্ধার কুয়াকাটা সৈকত পরিষ্কার পরিছন্নতা কার্যক্রমে কেন্দ্রীয় ছাত্রদল

মহিপুরে অবৈধ ট্রলিং বোটসহ ৩ জেলে আটক

Reporter Name / ১১ Time View
Update : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর মহিপুরে খাপড়াভাঙ্গা নদীতে অভিযান চালিয়ে তিনটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ তিন জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড।

এ সময় বোটগুলো থেকে নিষিদ্ধ ৯টি বেহুন্দি জাল, ৬টি উইংস ও ৬টি ট্রলডোর জব্দ করা হয়। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর রাত ১১টার দিকে মহিপুর ব্রিজ সংলগ্ন খেয়াঘাট এলাকায় কোস্ট গার্ড স্টেশন নিজামপুর ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে একটি অভিযান পরিচালনা করে।

অভিযানকালে খাপড়াভাঙ্গা নদী থেকে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ তাদের আটক করা হয়। আটককৃত জেলেরা হলেন—নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জব্বর ইউনিয়নের জাহাজমারা গ্রামের মো. হানিফের ছেলে মো. মাকসুদ, একই উপজেলার চর হাসান গ্রামের আনা মিয়ার ছেলে মো. বাবুল এবং লক্ষ্মীপুরের রামগতি (আলেকজান্ডার) উপজেলার শিখাগ্রামের মো. হান্নানের ছেলে মো. ফরহাদ।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত বোট, জাল ও ট্রলিং সরঞ্জামসহ আটককৃত জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। দেশের মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category