সর্বশেষ:
বৌদ্ধবিহার গুলোতে উদযাপিত হচ্ছে প্রবারনা পূর্ণিমা কলাপাড়ায় গভীর রাতে মাছের ঘের থেকে বৃদ্ধের লা/শ উদ্ধার কুয়াকাটা সৈকত পরিষ্কার পরিছন্নতা কার্যক্রমে কেন্দ্রীয় ছাত্রদল কলাপাড়ায় ১ ঘন্টার ব্যাবধানে একই বাড়িতে ২ ব্যক্তির মৃ/ত্যু পটুয়াখালী বাউফলের খাল থেকে অজ্ঞাত ব্যক্তির অ/র্ধ/গ/লি/ত ম/র/দে/হ উদ্ধার পটুয়াখালী সদর উপজেলায় দিনমজুর পরিবারের পৈতৃক জমি দখলের অভিযোগ ​ বিয়ের প্রলোভন ও অশ্লীল ভিডিওর ভয় দেখিয়ে নারী নির্যাতন বিচ কার্নিভাল ও দুর্গাপূজাকে ঘিরে কুয়াকাটায়  লাখো পর্যটকের সম্ভাবনা, ৮০ শতাংশ হোটেল কক্ষ বুকিং ২ বছর সময় দিন, কিছু দাবি করতে হবেনা…এবিএম মোশাররফ হোসেন এমপি ডেঙ্গু ঝুঁকিতে সবুজবাগ,আরামবাগ, কালিকাপুর বাসিন্দারা

কলাপাড়ায় গভীর রাতে মাছের ঘের থেকে বৃদ্ধের লা/শ উদ্ধার

Reporter Name / ১০ Time View
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় মাছের ঘের থেকে মো. নুর ইসলাম ফকির (৫৫) নামে এক বৃদ্ধের লা/শ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

রোববার (২৫ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদরপুর এলাকার একটি মাছের ঘের থেকে ডুবন্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়। মৃত নুর ইসলাম একই ইউনিয়নের সদরপুর গ্রামের বাসিন্দা।

তবে তাঁর জন্মস্থান কলাপাড়া পৌরশহরে। তাঁর বাবার নাম মো. হযরত আলী। বৈবাহিক সূত্রে তিনি শ্বশুরবাড়ির এলাকায় বাড়ি করে বসবাস করতেন।পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, নুর ইসলাম গতকাল সন্ধ্যা ৭টার দিকে সবার অগোচরে নিজের সবজিখেতে থাকা মাছের ঘের থেকে পানি সেচ দিতে যান।

সেচকাজ চলাকালে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি পানিতে পড়ে ডুবে যান। এদিকে, রাত গভীর হলে পরিবারের সদস্যরা তাঁকে খুঁজতে শুরু করেন। তাঁকে খুঁজে না পেয়ে তাঁর স্ত্রী নুরবানু (৪৫) নিজেদের সবজিখেতে গিয়ে পানি সেচের মোটর দেখতে পান। পরে তিনি স্বজনদের খবর দেন। স্বজনেরা এসে প্রথমে পানিতে তল্লাশি চালান।

এ সময় পানির মধ্যে নুর ইসলামের শরীরের স্পর্শ তাদের পায়ে লাগলে তাঁরা ভয়ে পানি থেকে উঠে আসেন।
পরে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় অনুমতি দিলে ফায়ার ফাইটার মেহেদী ও হাসান মাছের ঘেরের গভীর তলদেশ থেকে নুর ইসলামের লাশ উদ্ধার করেন।

নিহত নুর ইসলাম তিন ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘ওই ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। পরিবারের সদস্যদের কারও বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় ঘটনাস্থল থেকে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category