সর্বশেষ:
বৌদ্ধবিহার গুলোতে উদযাপিত হচ্ছে প্রবারনা পূর্ণিমা কলাপাড়ায় গভীর রাতে মাছের ঘের থেকে বৃদ্ধের লা/শ উদ্ধার কুয়াকাটা সৈকত পরিষ্কার পরিছন্নতা কার্যক্রমে কেন্দ্রীয় ছাত্রদল কলাপাড়ায় ১ ঘন্টার ব্যাবধানে একই বাড়িতে ২ ব্যক্তির মৃ/ত্যু পটুয়াখালী বাউফলের খাল থেকে অজ্ঞাত ব্যক্তির অ/র্ধ/গ/লি/ত ম/র/দে/হ উদ্ধার পটুয়াখালী সদর উপজেলায় দিনমজুর পরিবারের পৈতৃক জমি দখলের অভিযোগ ​ বিয়ের প্রলোভন ও অশ্লীল ভিডিওর ভয় দেখিয়ে নারী নির্যাতন বিচ কার্নিভাল ও দুর্গাপূজাকে ঘিরে কুয়াকাটায়  লাখো পর্যটকের সম্ভাবনা, ৮০ শতাংশ হোটেল কক্ষ বুকিং ২ বছর সময় দিন, কিছু দাবি করতে হবেনা…এবিএম মোশাররফ হোসেন এমপি ডেঙ্গু ঝুঁকিতে সবুজবাগ,আরামবাগ, কালিকাপুর বাসিন্দারা

পটুয়াখালী বাউফলের খাল থেকে অজ্ঞাত ব্যক্তির অ/র্ধ/গ/লি/ত ম/র/দে/হ উদ্ধার

Reporter Name / ১৪ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফল পৌরশহরের বাংলাবাজার খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির লা/শ উদ্ধার করেছে পুলিশ।

লা/শ/টি/র কপালে কো/পে/র চি/হ্ন রয়েছে। পে/ট কা/টা ও ভুঁ//ড়ি বে/র হ/ও/য়া অবস্থায় লা/শ/টি উদ্ধার করা হয়।

এ ছাড়া শরীরে ইট বাঁধা ছিল। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরের দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাংলাবাজার-সংলগ্ন মসজিদ ঘাট এলাকায় খালে লা/শ/টি ভাসতে দেখেন স্থানীয়রা।

পরে খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকেরা ভিড় করেন। স্থানীয়দের ধারণা, প্রায় ১০ থেকে ১২ দিন আগে ওই ব্যক্তিকে মা/রা হতে পারে । ম/র/দে/হ/টি প/চে যাওয়ায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে বাউফল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকেল পৌনে ৫টার দিকে লা/শ/টি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ম/র/দেহ উদ্ধারে সহায়তাকারী করিম জানান, ওই ব্যক্তির কপালে কোপের চিহ্ন ছিল। তাঁর হাত-পা বাঁধা ছিল এবং গলা, কোমর ও দুই পায়ে মোট ১৬টি ইট বাঁধা ছিল বলে তিনি জানান। লা/শ/টি/র পে/ট কা/টা অবস্থায় ছিল। তাঁর পরনে ছিল গোলাপি রঙের গেঞ্জি ও লুঙ্গি। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, “এখন পর্যন্ত লাশটির পরিচয় পাওয়া যায়নি। এ ধরনের ঘটনায় কেউ থানায় অভিযোগও করেননি।

এ ঘটনায় কেউ জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” লা/শ/টি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃ/ত্যু/র প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে।

মো.আরিফুল ইসলাম বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category