কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্থানীয় সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনের পক্ষ থেকে শাড়ি ও নগদ টাকা প্রদান করলেন ১১৪ পটুয়াখালী ৪ সংসদীয় আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন এমপি।
কলাপাড়া উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির আয়োজনে সোমবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে দশটায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এসব সামগ্রী বিতরণ তিনি।
এ সময় কলাপাড়া পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দের কাছে ৩০০ টি শাড়ি বিতরণের জন্য হস্তান্তর করা হয়। এছাড়া এখানকার ১৭ টি পূজা মন্ডপে ১০ হাজার করে নগদ টাকা প্রদান করা হয়েছে।
এবিএম মোশাররফ হোসেন বলেন, ‘ হিন্দু মুসলিম আমরা সবাই বাংলাদেশি। এটাই আমাদের আসল পরিচয়। বিএনপি সরকার সকল মানুষের নিরাপত্তা নিশ্চিতে দিনরাত কাজ করে যাচ্ছে। কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (পদ স্থগিত) এডভোকেট হাফিজুর রহমান চুন্নু,কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী,উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান টুটু বিশ্বাস, কামরুজ্জামান শহীদ মাতুব্বর, চাকামইয়া ইউপি চেয়ারম্যান মজিবর রহমান, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক(পদ স্থগিত) মতিউর রহমান,কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক সজল সমাদ্দার, সদস্য সচিব দেবাশীষ সিকদার কালা সহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, এবং পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ।
মোয়াজ্জেম হোসেন কলাপাড়া