শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা কলাপাড়ায় রুফটপ সোলারে জাতীয় অগ্রাধিকারের আহ্বান রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত
রাজধানীতে ট্রাকচাপায় ছাত্রলীগ নেতা নিহত

রাজধানীতে ট্রাকচাপায় ছাত্রলীগ নেতা নিহত

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক:

রাজধানীতে ট্রাকচাপায় এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। তার নাম নাজমুল হুদা। তিনি তেজগাঁও পলিটেকনিক্যাল কলেজ শাখার সহসভাপতি ছিলেন। মঙ্গলবার গভীর রাতে রাজধানীর সাতরাস্তা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমুলের চাচা সজিবুল ইসলাম জানান, মঙ্গলবার দিবাগত রাত পৌনে একটার দিকে মোটরসাইকেলে নাজমুল ও তার বন্ধু শাকিল সাতরাস্তায় ইউটার্ন করছিলেন। এ সময় একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা দুজনই গুরুতর আহত হন। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাজমুলকে মৃত ঘোষণা করেন।

নাজমুল হুদা তেজগাঁও শিল্পাঞ্চলে একটি ছাত্রবাসে থাকতেন। তিনি ইলেট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের শেষ বর্ষের ছাত্র ছিলেন।  তার গ্রামের বাড়ি পাবনার সাথিয়া থানার সোনাকান্দ গ্রামে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক আবদুল কুদ্দুস জানান, নাজমুলের চাচা সজিবুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেছেন। পুলিশ ট্রাকের চালক সবুজ মিয়া ও সহকারী হাবিবুর রহমানকে গ্রেপ্তার করেছে।

এদিকে রাজধানীর মধ্য বাড্ডা এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে আবদুল আউয়াল নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটে। আবদুল আউয়ালের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার কদমতলী গ্রামে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD