সর্বশেষ:
কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি কুয়াকাটায় দলীয় কার্যালয়ে সালিশ বৈঠক,  নোটিশ জারি: সাধারণ সম্পাদকের বিরুদ্ধে পটুয়াখালী জেলা বিএনপির কঠোর অবস্থান মেহেন্দিগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে জিআর চাল বিতরণ কলাপাড়ায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত কলাপাড়ায়  বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃ/ত্যু কলাপাড়ায় ৭ শিক্ষার্থীর স্কাউটস প্রেসিডেন্ট এওয়ার্ডস-২০২৫ অর্জন ডিবি পরিচয়ে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতনে অভিযুক্ত ছাত্রদলের দুই নেতা বহিষ্কার বিদ্যালয়ের গাছ কেটে বিক্রির অভিযোগ স্থানীয় জমিদাতা মান্নান ও প্রধান শিক্ষিকার বিরুদ্ধে কলাপাড়ায় এমইউ মাধ্যমিক বিদ্যালয়ে জিন আতঙ্ক, ২০ ছাত্রী হাসপাতালে

কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি

Reporter Name / ৭ Time View
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় ৩৪টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ক্রীড়া সামগ্রী প্রদান করেছেন ১১৪ পটুয়াখালী ৪ সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।

শনিবার (০৩ অক্টোবর) বেলা ১১টায় এমপির নিজ বাসভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় এ উপহার সামগ্রী প্রদান করা হয়। উপহার সামগ্রী মধ্যে ছিল ফুটবল, ভলিবল এবং ব্যাডমিন্টন খেলার সামগ্রী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, সিনিয়র সহ-সভাপতি জাফরুজ্জামান খোকন হাওলাদার, সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান চুন্নু, সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন তালুকদার, আলাউদ্দিন তালুকদার, কামরুজ্জামান শহীদ মাতব্বর, কলাপাড়া পৌর বিএনপি সাধারণ সম্পাদক মুছা তাওহীদ নান্নু মুন্সী,  সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, কলাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক খন্দকার মাইনুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং উপজেলার মাধ্যমিক বিদ্যালয় থেকে আসা প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকবৃন্দ।

এবিএম মোশারফ হোসেন এমপি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন শুধু সংখ্যা দিয়ে নয়, আপনাদের কোয়ালিটি সম্পন্ন শিক্ষার্থী গড়ে তুলতে হবে।

শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি কো কারিকুলাম কার্যক্রমে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি। এ সময় তিনি উপস্থিত শিক্ষকদের কাছ থেকে শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত কোন প্রতিবন্ধকতা থাকলে তা জানতে চান। এই সাথে শিক্ষকদের যে কোন সমস্যা সরাসরি তার কাছে বলার অনুরোধ জানান।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category