সর্বশেষ:
বরিশালে আত্মসাতের পাওনা টাকা চাওয়ায় প্রতিষ্ঠান মালিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ বরিশালে ভ্যানচালক সুমন হত্যা: আসামিদের গ্রেপ্তার ও সিআইডি তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন কলাপাড়ায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের ঝুলন্ত লা/শ উদ্ধার বরিশালের ডেফুলিয়ার ৫০ একর খাস জমি দখলমুক্তের দাবিতে নাসরিনের নেতৃত্বে মানববন্ধন কলাপাড়ায় ৬৫ বছরের দখলীয় জমির বসত বাড়িতে হামলা ও মাছের ঘের লুটের অভিযোগ কলাপাড়া পৌর মহিলা দলের ০৪ নং ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরের দাবিতে কলাপাড়ায় মানববন্ধন বরিশালে নূরিয়া আইডিয়াল স্কুলে মূল্যায়ন উৎসব ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত কলাপাড়ায় ২ যুবতী নারীর বিরুদ্ধে বাসর ঘর সাজিয়ে সমকামিতায় লিপ্ত হওয়ার অভিযোগ মা হ/ত্যা মামলায় বাবার যাবজ্জীবন নিয়ে মেয়ে সংবাদ সম্মেলন

কলাপাড়ায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের ঝুলন্ত লা/শ উদ্ধার

Reporter Name / ১২ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় একটি পরিত্যক্ত ঘর থেকে বাইজিদ নামের এক যুবকের ম/র/দে/হ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার(২১সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে উপজেলার টিয়াখালী ইউপির পশ্চিম টিয়াখালী গ্রামে ওই ঘরে ঝুলন্ত অবস্থায় যুবককে দেখতে পান স্থানীয়রা।

পরে পুলিশে খবর দেওয়া হয়। মৃ/ত বাইজিদ পৌর শহরের রহমতপুর এলাকার কালাম ওরফে ভ্যান কালামের ছেলে। স্থানীয় প্রত্যক্ষদর্শী ফোরকান মোল্লা বলেন, টিয়াখালী ওই এলাকায় ভ্যান কালাম জমি কিনে নতুন বাড়ি নির্মাণ করছেন।

ওখানেই দীর্ঘদিন মেম্বারের বাড়ির সামনে একটি ঘর পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, যেখানে মরদেহ পাওয়া গেছে।

আমি খবর পেয়ে এসে দেখি ঘরের আড়ার সঙ্গে ফাঁস নিয়ে ঝুলে আছে ছেলেটি। পরে পুলিশে খবর দিয়েছি।

কলাপাড়া থানার তদন্ত কর্মকর্তা ইলিয়াস তালুকদার বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এই যুবকের বয়স আনুমানিক ২৭/২৮ বছর হতে পারে।

তবে মৃতদেহের পরনে শুধু জিন্সের কাটা হাফ প্যান্ট রয়েছে। এছাড়া শরীরে উপরিভাগ বিবস্ত্র। কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, এটি আ/ত্ম/হ/ত্যা না অন্য কোন বিষয়  রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

পোস্টমর্টেম রিপোর্টের পর মৃত্যুর আসল কারন জানা যাবে আমরা সব বিষয় মাথায় রেখেই তদন্ত করব।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া পটুয়াখালী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category