সর্বশেষ:
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শাড়ি ও নগদ টাকা প্রদান করলেন মোশাররফ হোসেন এমপি কলাপাড়ায় নিখোজের দুইদিন পর শিশুর বস্তাভর্তি ম/র/দে/হ উদ্ধার লিগ্যাল এইডের রায় অমান্য: স্বামীর জমিতে অধিকার চাওয়া বিধবা ও এতিম সন্তানকে জমি বুঝিয়ে দিতে বাধা শ্বশুরের কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বসতঘরে ঘুমিয়ে থাকা বাবার কোল থেকে ১০ মাস বয়সী শিশু নিখোজ রাখাইন সভাপতিকে মারধরের প্রতিবাদে কুয়াকাটায় সীমা বৌদ্ধ বিহারে পর্যটক দর্শনার্থীদের অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ৪৫তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন হলেন বাউফলের মনামী বাউফলে যৌতুকের দাবিতে গৃহবধূ ও শিশুকন্যাকে নির্যাত নের অভিযোগ নিষিদ্ধ সংগঠনসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে সরকার: বাউফলে সেলিমা রহমান

কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার

Reporter Name / ৪০ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে চার বছরের এক শিশুকে যৌ/ন নি/র্যা/তনের অভিযোগে সেকান্দার চৌকিদার (৪৭) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত নয়টার দিকে ধুলাসার ইউনিয়নের অনন্তপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গতকাল সকালে ওই শিশুর পিতা বাদী হয়ে মহিপুর থানায় সেকান্দারের বিরুদ্ধে একটি যৌন নির্যাতনের মামলা দায়ের করেন। সেকান্দার ওই গ্রামের মৃত আতাহার আলীর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ওই শিশুর প্রতিবেশী সেকান্দার নানা অজুহাতে প্রায়ই তাদের বাড়িতে যাওয়া আসা করতো। গত ১৪ আগষ্ট রাত সাড়ে আটটার দিকে সেকান্দার ওই শিশুর বাড়িতে গিয়ে খাবারের প্রলোভন দেখিয়ে তাকে তাদের খালপাড়ে নিয়ে যায়।

পরে বিকৃতভাবে তার যৌনাঙ্গ ওই শিশুর মুখের অভ্যন্তরে প্রবেশ করায়। এসময় শিশুটি ডাক চিৎকার দিলে সে দৌড়ে পালিয়ে যায়।

মহিপুর থানার ওসি শামীম আহমেদ বলেন, অনন্তপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে আদালতে প্রেরন করা হয়েছে।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category