সর্বশেষ:
বরিশালে সৎ ভাইয়ের ছেলেকে অপহরণের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগে মামলা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন বাউফলের হাফেজ জাকারিয়া বাউফলে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বাউফলে রাস্তার ওপর পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে এক কৃষকের মৃ/ত্যু পটুয়াখালীতে “হ্যাটট্রিক” পদক পেলেন সদর থানার এএসআই মোজাম্মেল ইসলাম রিপন পটুয়াখালীর জৈনকাঠীতে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ, কাশীপুরের সাক্ষী হতবাক এলাকাবাসী সাংবাদিক মিঠু’র পিতা মরহুম সুজা উদ্দিন বিশ্বাস’র ১১ তম প্রয়ান দিবসে দোয়া মোনাজাত নদীভাঙ্গনের কবলে বিলুপ্ত প্রায় বাউফলের তিনটি প্রাথমিক বিদ্যালয় কুয়াকাটায় মরহুম বাবার ঋণ পরিশোধ করতে চায় না সন্তানরা প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি,১জন গুলিবিদ্ধসহ আহত-৩, ২৫ ভরি স্বর্নালংকার লুট

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন বাউফলের হাফেজ জাকারিয়া

Reporter Name / ১৩ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

বিশ্বের ১৩৩টি দেশের ৩৩৪ জন প্রতিযোগীকে পেছনে ফেলে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন পটুয়াখালীর বাউফল উপজেলার হাফেজ নূরুদ্দিন জাকারিয়া।

পবিত্র কোরআন হিফজ ও তেলাওয়াতে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে তিনি এ গৌরব অর্জন করেন। হাফেজ নূরুদ্দিন জাকারিয়া বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের আলোকী চাঁদকাঠি গ্রামের কৃতী সন্তান।

তিনি বর্তমানে ঢাকার রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী। আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩টি দেশের ৩৩৪ জন প্রতিযোগী অংশ নেন।

প্রতিযোগিতায় অসাধারণ দক্ষতা প্রদর্শন করে হাফেজ জাকারিয়া প্রথম স্থান অর্জন করেন। তাঁর এ সাফল্যে বাউফল ও পটুয়াখালীর সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, হাফেজ নূরুদ্দিন জাকারিয়ার এ অর্জন শুধু তাঁর পরিবার বা বাউফলের জন্য নয়, বরং পুরো বাংলাদেশের জন্য গর্বের বিষয়। তাঁর সাফল্যে পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন।

তাঁর পরিবার ও শিক্ষকরা জানান, ভবিষ্যতে তিনি যেন দ্বীনি জ্ঞানচর্চা অব্যাহত রেখে দেশের জন্য আরও সুনাম বয়ে আনতে পারেন—এটাই তাঁদের প্রত্যাশা। তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ ও সফলতার ধারাবাহিকতা কামনা করেছেন তাঁরা।

মো.আরিফুল ইসলাম বাউফল (পটুয়াখালী)প্রতিনিধি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category