সর্বশেষ:
বরিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের মহানগর ও জেলা দক্ষিণের আহ্বায়ক কমিটি গঠন বনের গাছ কেটে ঝাড়, ট্রলার চলাচল ব্যাহত; ঝাড় অপসারণের কথা বলায় হামলা, আহত ১ কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার বরিশালে সৎ ভাইয়ের ছেলেকে অপহরণের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগে মামলা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন বাউফলের হাফেজ জাকারিয়া বাউফলে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বাউফলে রাস্তার ওপর পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে এক কৃষকের মৃ/ত্যু পটুয়াখালীতে “হ্যাটট্রিক” পদক পেলেন সদর থানার এএসআই মোজাম্মেল ইসলাম রিপন পটুয়াখালীর জৈনকাঠীতে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ, কাশীপুরের সাক্ষী হতবাক এলাকাবাসী সাংবাদিক মিঠু’র পিতা মরহুম সুজা উদ্দিন বিশ্বাস’র ১১ তম প্রয়ান দিবসে দোয়া মোনাজাত

কলাপাড়ায় শ্রেষ্ঠ কৃষকদের সঙ্গে কৃষি বিভাগের ব্যতিক্রমী আড্ডা

Reporter Name / ৬৮ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় প্রথমবারের মতো শ্রেষ্ঠ কৃষকদের সঙ্গে কৃষি বিভাগ, স্থানীয় প্রশাসন ও সচেতন মহলের ব্যতিক্রমী আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১৯ মে) শেষ বিকালে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের আয়োজনে শহরের হেলিপ্যাড মাঠে এ আড্ডা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলার শ্রেষ্ঠ সবজি চাষী, বড়ই চাষী, গোলগাছ চাষী, আম বাগানী, ড্রাগন চাষী, ধান চাষী, মুগডাল চাষী, ভার্মি কমপোষ্ট চাষী ও সৌদি খেজুর চাষীসহ অর্ধ শতাধিক কৃষকরা তাদের সফলতার গল্প তুলে ধরেন।

এছাড়া এ আড্ডা অনুষ্ঠানে নানা-নাতির গম্ভীরা পরিবেশনার মাধ্যমে কৃষির গুরুত্ব ও কৃষিতে আধুনিক চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করা হয়৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরাফাত হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকসেদুল আলম, সিপিপি কর্মকর্তা আছাদ উজ্জামান খান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মনিরুজ্জামান খান, উপজেলা সমবায় কর্মকর্তা আব্বাস আলীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category