সর্বশেষ:
কলাপাড়ায় অটোচালক অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার- ৩ যেভাবে দুবাই থেকে ঢাকায় ফিরিয়ে আনা হবে বেনজীর আহমেদকে বরিশালে ১৪ নং ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যাগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত কলাপাড়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি অনুষ্ঠিত ‎বরিশালে এমইপিএর আয়োজনে ইলেকট্রিশিয়ানদের নিয়ে  মতবিনিময় সভা অনুষ্ঠিত বরিশালকে পরিবেশবান্ধব নগরী গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান, অনুষ্ঠিত ‘নাগরিক ভাবনা’ সভা শ্রেষ্ঠ ইমাম নির্বাচন ও প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত নারীর টেকসই উন্নয়ন বাস্তবায়নে ব্র্যাকের উদ্যোগে হাঁস পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত পটুয়াখালীতে নৌকা থেকে শিশুকে নামানোকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত ১০, কুডার কুড়ে আগুন, গরু হত্যার অভিযোগ বাউফলে বাক্ প্রতিবন্ধী অন্ধ কিশোরীকে ধর্ষণ,ধর্ষক গ্রেফতার

কলাপাড়া প্রেসক্লাব সভাপতির চিকিৎসা পরবর্তী মতবিনিময়

Reporter Name / ৫২ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬
{"capture_mode":"AutoModule","faces":[]}

প্রতিনিধি, কলাপাড়া(পটুয়াখালী)ঃ

ঐতিহ্যেবাহি কলাপাড়া প্রেসক্লাব’র সভাপতি ও দৈনিক প্রথম আলো পত্রিকার কলাপাড়া উপজেলা প্রতিনিধি নেছারউদ্দিন আহমেদ টিপুর চিকিৎসা পরবর্তী কলাপাড়া আগমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(১০ মে) সন্ধ্যা ৭ টায় কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সকল সদস্য এবং কলাপাড়ায় কর্মরত বিভিন্ন মিডিয়াকর্মীদের উপস্থিতিতে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, সাধারণ সম্পাদক অমল মুখার্জি, সাবেক সভাপতি শামসুল আলম, হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিন্টুসহ প্রেসক্লাবে সদস্যবৃন্দ এবং উপস্থিত সংবাদ কর্মীরা।

এ সময় উপস্থিত সকলেই গুণী এই সংবাদকর্মীর ভালো কাজগুলোর প্রসংশা এবং তার সফল চিকিৎসার জন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত সকল গণমাধ্যমকর্মীরা ফুলেল শুভেচছায় তাকে অভিনন্দন জানান।

প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আল্লাহ তায়ালার অশেষ রহমত এবং আপনাদের সকলের দোয়ার বরকতে আপনাদের মাঝে ফিরে এসেছি।

মানুষ আমাকে এত ভালোবাসে যা অসুস্থ না হলে বুজতে পারতাম না। আমার এই জটিল অপারেশন বাংলাদেশের সফল এবং জনপ্রিয় চিকিৎসক এর মাধ্যমে সম্পন্ন হয়েছে। আপনাদের কাছে দোয়া চাই, এভাবেই যেন মানুষের মধ্যে মিশে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারি।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category