সর্বশেষ:
ইউএনও অফিসের যোগসাজশে হাট-বাজার উন্নয়ন প্রকল্পে অনিয়ম, কলাপাড়ায় শ্রেষ্ঠ কৃষকদের সঙ্গে কৃষি বিভাগের ব্যতিক্রমী আড্ডা বগা সেতু সম্ভাব্যতা যাচাই, দুইদলের রোষানলে ফিরে গেলেন মন্ত্রী বরিশাল সিটি কর্পোরেশনের দুই প্রকৌশলীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে  মউশিক কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পটুয়াখালীতে পুলিশ কনেস্টেবলে মাত্র ৫৬ টাকায় চাকরি, স্বচ্ছ প্রকৃয়ায় নিয়োগে নির্বাচিত ২৯ দলের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা, অথচ মিলছে ‘অমূল্যায়ন সৌদি আরবে জিলহজের চাঁদ দেখা গেছে, ২৭ মে পবিত্র ঈদুল আজহা ফুলেল শুভেচ্ছায় সিক্ত বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক শিরিন কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৩৫ কেজি ওজনের জীবিত কচ্ছপ

দীর্ঘ ৪৫ বছর পর জিয়াউর রহমানের খননকৃত স্বনির্ভর খালের পুন:খন কার্যক্রমের উদ্বোধন

Reporter Name / ৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খননকৃত স্বনির্ভর খালের পুন:খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার(০৭ মে)বেলা সাড়ে এগারোটায় উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের বাইশাখলা গ্রামে এ খনন কাজের উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.মোকসেদুল আলম, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সজল বিশ্বাসসহ উপজেলা বিএনপি এবং স্থানীয় ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, ১৯৮১ সালে জিয়াউর রহমান সাড়ে ৫ কিলোমিটারের এ খালটির খনন কাজের উদ্বোধন করেছিলেন। দীর্ঘ ৪৫ বছরে পুন:খনন না হওয়া, জলবায়ুর নেতিবাচক প্রভাব ও দখল-দূষনে খালটি ভরাট হয়ে যায়।

এতে খড়া মৌসুমে অনাবাদি থাকে  বালিয়াতলী ও মিঠাগঞ্জ ইউনিয়নের প্রায় ৪ হাজার একর ফসলি জমি।

খালটি খনন কাজের পর পানি প্রবাহ স্বাভাবিক হলে তিন ফসলী জমি চাষ সহ ব্যাপক উপকৃত হবেন দুই ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষ। প্রাথমিক পর্যায়ে ১ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে এ খালটির দেড় কিলোমিটার খনন করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category