কলাপাড়ায় ৫৭ অসহায়, প্রতিবন্ধী ব্যক্তি ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা প্রদান

Reporter Name / ১০ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় ৫৭ জন অসহায়, প্রতিবন্ধী ব্যক্তি ও মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে ১০ হাজার টাকা করে সরকারি সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০ টায় জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে অসহায় ও দুস্থ মানুষকে এই আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এ সময় তাদের হাতে মোট পাঁচ লাখ ৭০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।

কলাপাড়া উপজেলা পরিষদ দরবার হলে (পায়রা)এই বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন এমপি।

বিশেষ অতিথি হিসেবে এ সময় উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান বাদল তালুকদার, সাংগঠনিক সম্পাদক আ্যডভোকেট খোন্দকার নাসির উদ্দিন, কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার,উপজেলা শ্রমিক দলের সভাপতি গাজী মো.হারুনসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ ও সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও উপকারভোগী মানুষ উপস্থিত ছিলেন।

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম জানান, ৩৭ জন দুস্থ অসহায় ব্যক্তি ও প্রতিবন্ধী, ২০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে মোট পাঁচ লাখ ৭০ হাজার টাকার এই আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

প্রধান অতিথি এবিএম মোশাররফ হোসেন বলেন, আজ ৫৭ জন মানুষকে অল্প পরিমাণ সহায়তা করতে পেরেছি। আশা করছি ভবিষ্যতে আরও বেশি মানুষকে সহায়তা করতে পারব। এ সময় তিনি বলেন, ৫ মাস হয় আমরা সরকার গঠন করেছি।

ইতিমধ্যেই কুয়াকাটা, চাকামইয়া, চম্পাপুর সহ কয়েকটি সড়কের কাজ শুরু করছি। আমারা একটি সাফারি পার্ক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

বাকি সাড়ে চার বছরে ইনশাআল্লাহ কলাপাড়া এবং রাঙ্গাবালী উপজেলার সকল জায়গার কাজ সম্পন্ন করতে পারব।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category