কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

Reporter Name / ১৫ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসিস) নেতৃবৃন্দের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুজ্জামান এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার( ৩ আগস্ট) শেষ বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষক সমিতি (বাসিস) সভাপতি ও পটুয়াখালী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুসুল্লিয়াবাদ একে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফখরুল ইসলাম, উপজেলা শিক্ষক সমিতির প্রধান উপদেষ্টা হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজালাল মুন্সী, সিনিয়র সহ সভাপতি আল এমরান হারুন, সহ সভাপতি চাকামইয়া বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব উল্লাহ লিটন, সাধারণ সম্পাদক খন্দকার মাইনুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, নুরুল হক, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবুল বাশার, ধানখালী এস এইচ এন্ড আশ্রাফ একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুখরঞ্জন তালুকদার, ফরিদগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মোহাম্মদ জামাল হোসেন, মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) বানী কান্ত সাহা, হাক্কানী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশ্রাফ আলীসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

সমিতির সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ভৌগোলিক কারণে কলাপাড়া উপজেলা বরিশাল বিভাগের একটি গুরুত্বপূর্ণ উপজেলা।

এখানে শিক্ষার গুণগত মান আরও উন্নত করতে উপজেলা নির্বাহী অফিসারের সহায়তায় প্রয়োজন রয়েছে। শিক্ষার মান উন্নত করতে আমারা শিক্ষকরা প্রস্তুত রয়েছি, আপনি যেভাবে চাইবেন। শিক্ষকদের সঠিক পরামর্শ প্রদানের জন্য উপজেলা নির্বাহী অফিসারকে ধন্যবাদ জানান তিনি।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুজ্জামান বলেন, এখানকার শিক্ষা নিয়ে আমার অনেক বড় পরিকল্পনা রয়েছে।

আপনারা শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদানে বৈচিত্র্য আনবেন। গতানুগতিক পাঠদান পরিহার করে প্রযুক্তি নির্ভর আধুনিক পাঠদান নিশ্চিত করতে শিক্ষকদের অনুরোধ করেন তিনি। আধুনিক মানসম্পন্ন শিক্ষার প্রসারে প্রয়োজনীয় সকল সহায়তার আশ্বাস দেন তিনি।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category