শিক্ষার্থীর সঙ্গে অফিস সহকারী প্রাইভেট শিক্ষকের অশ্লীল ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত

Reporter Name / ১৫ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর এক শিক্ষার্থীর সঙ্গে অফিস সহকারী ও প্রাইভেট শিক্ষক জলিলুর রহমানের একটি অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার রাতে ভিডিওটি ছড়িয়ে পরার পর বিষয়টি টক অফ দ্যা টাউনে পরিনত হয়। এদিকে এ ঘটনার পর শুক্রবার সকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ওই অফিস সহকারীকে সাময়িক বরখাস্ত করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জলিলুর রহমান অফিস সহকারী হলেও তিনি ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসায় গিয়ে ইংরেজি বিষয়ে প্রাইভেট পড়াতেন। পরে এক শিক্ষার্থীর সঙ্গে তার অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে এবং অশ্লীল কর্মকান্ডের ভিডিও ছড়িয়ে পরে।

এর আগেও বেশ কয়েকবার তার বিরুদ্ধে শিক্ষার্থীদের সঙ্গে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ ওঠে।
কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জহিরুল ইসলাম মিরন বলেন, জলিলুর রহমানের বিরুদ্ধে অনৈতিক কর্মকান্ডের গুঞ্জন শোনার পর পরই গত সোমবার ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্তের প্রতিবেন পাওয়ার পরই তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ওই শিক্ষার্থীকে প্রায় ৩ মাস আগে টিসি দেয়া হয়েছে।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category