সর্বশেষ:
বরিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের মহানগর ও জেলা দক্ষিণের আহ্বায়ক কমিটি গঠন বনের গাছ কেটে ঝাড়, ট্রলার চলাচল ব্যাহত; ঝাড় অপসারণের কথা বলায় হামলা, আহত ১ কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার বরিশালে সৎ ভাইয়ের ছেলেকে অপহরণের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগে মামলা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন বাউফলের হাফেজ জাকারিয়া বাউফলে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বাউফলে রাস্তার ওপর পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে এক কৃষকের মৃ/ত্যু পটুয়াখালীতে “হ্যাটট্রিক” পদক পেলেন সদর থানার এএসআই মোজাম্মেল ইসলাম রিপন পটুয়াখালীর জৈনকাঠীতে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ, কাশীপুরের সাক্ষী হতবাক এলাকাবাসী সাংবাদিক মিঠু’র পিতা মরহুম সুজা উদ্দিন বিশ্বাস’র ১১ তম প্রয়ান দিবসে দোয়া মোনাজাত

গলাচিপায়  অবৈধ জাল জব্দ ও আগুনে পুড়িয়ে ধ্বংস

Reporter Name / ২৮ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

মোঃ হাফিজুল ইসলাম শান্ত ক্রাইমসিন ডেক্সঃ

পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায় ইলিশসহ অন্যান্য মাছের নিরাপদ প্রজনন ও সংরক্ষণে পরিচালিত বিশেষ অভিযানে প্রায় ১ লক্ষ ২৬ হাজার টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো: ইজাজুল হকের নির্দেশে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা মৎস্য দপ্তর ও চরশিবা পুলিশ ফাঁড়ি যৌথভাবে উপজেলার চর কাজল ইউনিয়নের বড় চর কাজল, উত্তর ছোট চর কাজল ও উত্তর শিবা এলাকায় এ অভিযান চালায়। অভিযানকালে বিল ও খালের বিভিন্ন পয়েন্ট থেকে বিপুল পরিমাণ ক্ষতিকারক চায়না দুয়ারী জাল জব্দ করা হয়।

পরবর্তীতে জব্দকৃত জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করেন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জহিরুল নবী। উপজেলা মৎস্য দপ্তর সূত্র জানায়, ধ্বংসকৃত জালের সংখ্যা ৩৬ পিস যার আনুমানিক বাজারমূল্য ১ লক্ষ ২৬ হাজার টাকা।

এসব অবৈধ জালের ব্যবহারের ফলে মা মাছ ও পোনা মাছ এবং সাপ, ব্যাঙ সহ বিভিন্ন জলজ প্রাণী নির্বিচারে ধ্বংস হচ্ছে। যা স্থানীয় নদ-নদীর মৎস্যসম্পদের জন্য চরম হুমকি।

মৎস্যসম্পদ ও জীববৈচিত্র  সুরক্ষা ও টেকসই উৎপাদনের স্বার্থে অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে  জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category