কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় বর্নাঢ্য আয়োজনে শুরু হয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা।
বৃহস্পতিবার(১৬ জুলাই) বিকাল পৌনে চারটায় শহরের শ্রী শ্রী জগন্নাথ নাট মন্দির থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে চিংগড়িয়া হয়ে একই স্থানে শেষ হয়। শোভাযাত্রায় হিন্দুধর্মালম্বীর সব বয়সের নারী পুরুষ অংশ গ্রহন করে।
এসময় ঢাকের বাদ্য এবং উলুধ্বনীতে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা।
কথিত আছে ভক্তদের দর্শন দানের উদ্দশ্যে শ্রী শ্রী জগনাথ দেব প্রতি বছর এই তিথিতে নগর পরিভ্রমনে বের হন।
আগামী ৭ দিন পর মাসির বাড়ি থেকে জগন্নাথ দেব আপন আলয় ফিরবেন। তখন হবে উল্টো রথ। বিশ্ব শান্তির উদ্দেশ্যে হাজার হাজার সনাতন ধর্মালম্বী এ রথযাত্রা উৎসব পালন করে থাকেন।
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া