সর্বশেষ:
ভাঙ্গা-কুয়াকাটা ৬ লেন সড়ক, ভোলায় সেতু ও গ্যাস সংযোগে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ উদ্যোগ নেয়া হবে : সরোয়ার শোক সংবাদ  সাংবাদিক জাকির মাহমুদ সেলিম আর নেই পটুয়াখালী সরকারি কলেজ শাখা উচ্চ-মাধ্যমিক ছাত্রদলের মনোনীত সভাপতি ফাহিম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত শিক্ষকদের যত সম্মানিত করতে পারব, দেশজাতি তত সম্মানিত হবে..এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় ৯ দফা সহ জাতীয় বাজেটে দক্ষিনাঞ্চলের উন্নয়নের দাবিতে ৩০ কিলোমিটার জুড়ে মানববন্ধন কামাল হাওলাদারের চাকরিচ্যুত ও গ্রেপ্তারের ঘটনায় টেলিভিশন চিত্র সাংবাদিক অ্যাসোসিয়েশনের নিন্দা কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে ৫৬ ফুট দৈর্ঘ্যের মৃ/ত তিমি মেহেন্দিগঞ্জে ২৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ বরিশাল জিলা স্কুলে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ অনুষ্ঠিত

শোক সংবাদ  সাংবাদিক জাকির মাহমুদ সেলিম আর নেই

Reporter Name / ৯ Time View
Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

পটুয়াখালী প্রতিনিধিঃ

গভীর শোক ও বেদনার সঙ্গে জানানো যাচ্ছে যে, পটুয়াখালী প্রেসক্লাবের কার্যকরী কমিটির সম্মানিত সদস্য, প্রবীণ সাংবাদিক জাকির মাহমুদ সেলিম ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তাঁর মৃত্যুতে পটুয়াখালীসহ গলাচিপার সাংবাদিক সমাজ, শুভানুধ্যায়ী, সহকর্মী ও সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। একজন সৎ, নিষ্ঠাবান, সাহসী ও মানবিক সাংবাদিক হিসেবে জাকির মাহমুদ সেলিম দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি নিরলসভাবে কাজ করেছেন এবং সাধারণ মানুষের সুখ-দুঃখ, অধিকার ও ন্যায্য দাবিকে সংবাদ মাধ্যমে তুলে ধরতে ছিলেন সদা সচেষ্ট। সহকর্মীদের কাছে তিনি ছিলেন একজন আন্তরিক, বিনয়ী ও সহযোগিতাপরায়ণ মানুষ।

তাঁর কর্মনিষ্ঠা, সততা, পেশাদারিত্ব এবং মানবিক গুণাবলি তাঁকে সবার কাছে শ্রদ্ধেয় ও প্রিয় ব্যক্তিত্বে পরিণত করেছিল।

তাঁর এই অকাল প্রয়াণে সাংবাদিক অঙ্গন হারালো একজন অভিজ্ঞ, দায়িত্বশীল ও নিবেদিতপ্রাণ সংবাদকর্মী, যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। জাকির মাহমুদ সেলিমের মৃত্যুতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা তিকনি যেন মরহুম জাকির মাহমুদ সেলিমকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন, তাঁর সকল গুনাহ ক্ষমা করে দেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করেন। আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category