সর্বশেষ:
বরিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের মহানগর ও জেলা দক্ষিণের আহ্বায়ক কমিটি গঠন বনের গাছ কেটে ঝাড়, ট্রলার চলাচল ব্যাহত; ঝাড় অপসারণের কথা বলায় হামলা, আহত ১ কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার বরিশালে সৎ ভাইয়ের ছেলেকে অপহরণের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগে মামলা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন বাউফলের হাফেজ জাকারিয়া বাউফলে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বাউফলে রাস্তার ওপর পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে এক কৃষকের মৃ/ত্যু পটুয়াখালীতে “হ্যাটট্রিক” পদক পেলেন সদর থানার এএসআই মোজাম্মেল ইসলাম রিপন পটুয়াখালীর জৈনকাঠীতে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ, কাশীপুরের সাক্ষী হতবাক এলাকাবাসী সাংবাদিক মিঠু’র পিতা মরহুম সুজা উদ্দিন বিশ্বাস’র ১১ তম প্রয়ান দিবসে দোয়া মোনাজাত

বাউফলে বাক্ প্রতিবন্ধী অন্ধ কিশোরীকে ধর্ষণ,ধর্ষক গ্রেফতার

Reporter Name / ৫৯ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

মো.আরিফুল ইসলাম বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফল উপজেলায় এক বাক্ প্রতিবন্ধী অন্ধ কিশোরীকে (১৪) জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে।

ধর্ষণের ফলে ওই ভুক্তভোগী কিশোরী বর্তমানে ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা। এই ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে বাউফল থানায় একটি এজাহার দায়ের করার পর পুলিশ আজ (১০ জুন ) মঙ্গলবার অভিযুক্ত মোঃ সাব্বির খান ওরফে রাব্বি (১৯)-কে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত রাব্বি উপজেলার উত্তর রাজনগর গ্রামের শহিদুল খানের ছেলে। মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী উপজেলার বগা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উত্তর রাজনগর গ্রামের এক দিনমজুরের মেয়ে।

সে জন্মগতভাবেই বাক্ প্রতিবন্ধী ও দৃষ্টিহীন। গত ৫ মার্চ থেকে ৩০ মার্চের মধ্যে কোনো এক সময়ে কিশোরীটি তার ছোট ভাইকে খোঁজার জন্য প্রতিবেশী বাঘা হাওলাদারের বাগানের পাশে যায়। এ সময় নির্জন স্থানের সুযোগ নিয়ে অভিযুক্ত সাব্বির খান রাব্বি ওই কিশোরীর ওড়না দিয়ে মুখ বেঁধে নিকটস্থ খড়ের গাদার পাশে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

সম্প্রতি কিশোরীটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে স্থানীয় বগা বাজারের একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া হয়।

সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় পটুয়াখালী সদরের এক প্রসূতি ও গাইনী বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। আল্ট্রাসনোগ্রাফিসহ বিভিন্ন পরীক্ষা শেষে চিকিৎসক জানান, ওই প্রতিবন্ধী কিশোরী বর্তমানে ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা।

পরবর্তীতে পরিবারের লোকজন কিশোরীকে জিজ্ঞাসাবাদ করলে সে ইশারায় ও ইতঃস্তত করে ঘটনার দিন সাব্বির খান রাব্বি তাকে জোরপূর্বক মুখ বেঁধে ধর্ষণ করেছে বলে জানায়।

ঘটনার পর আত্মীয়-স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা করে থানায় এজাহার দিতে কিছুটা বিলম্ব হয়েছে বলে এজাহারে উল্লেখ করেছেন ভিকটিমের মা।

এই বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সিরাজুল ইসলাম জানান, ভিকটিমের মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে এবং প্রধান অভিযুক্ত রাব্বিকে গ্রেফতার করা হয়েছে।

বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। ভিকটিমের শারীরিক পরীক্ষা-নিরীক্ষার (মেডিকেল টেস্ট) জন্য আগামীকাল সকালে তাকে সংশ্লিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

মো.আরিফুল ইসলাম বাউফল (পটুয়খালী) বাউফল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category