সর্বশেষ:
বটতলায় মোবাইল কোর্টের অভিযান, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা কলাপাড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত কাশিপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন স্বাক্ষর জালিয়াতির অভিযোগে জামায়াত নেতাকে থানায় হস্তান্তর,বিএনপি নেতার হস্তক্ষেপে মুক্তি বরিশাল ক্যাথলিক ডাইওসিসের ধর্মগুরুদের সঙ্গে বিসিসি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ বিশ্ব পরিবেশ দিবসে ‘প্লাষ্টিকমুক্ত কুয়াকাটা’ শীর্ষক পরিচ্ছন্নতা অভিযান গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু বিশ্ব পরিবেশ দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত বরিশালে মোবাইল কোর্টের অভিযান: ফুটপাত দখলমুক্ত, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের স্মারকলিপি প্রদান

কলাপাড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

Reporter Name / ১০ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় পটুয়াখালীর আযোজনে মঙ্গলবার(০৯ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রতিযোগিতায় মোট ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

কলাপাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সার্বিক সহযোগিতায় এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী ও সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অমল মুখার্জী।

প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: মনিরুজ্জামান খান।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মেজবাহউদ্দিন মাননু।

বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোস্তফা জামান সুজন ও জাহানারা খানম।

চুড়ান্ত প্রতিযোগিতায় কাছেম আলী খান রেসিডেন্সিয়াল স্কুল চ্যাম্পিয়ন এবং লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয় দল রানার্সআপ হয়।

বিজয়ী ও বিজিতদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, অবসরপ্রাপ্ত শিক্ষক নমিতা রাণী দত্ত।

এসময় কলাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শাহ সুজাউদ্দিন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান সুজন, নজরুল ইসলাম, মো: আল-ইমরানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন।

বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন শিক্ষার্থী সালসাবিল রাইয়্যান। অনুষ্ঠান শেষে বিজয়ীদেরকে সনদ প্রদান করা হয়।

সকল অংশগ্রহণকারীদের দুদকের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। যে ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় টিয়াখালী কেআই ইসলাম মাধ্যমিক বিদ্যালয়, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়, খেপুপাড়া নেছারুদ্দিন কামিল মাদ্রাসা, পাখিমারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয় ও কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

প্রাণবন্ত এই বিতর্ক প্রতিযোগিতায় ২৪ অংশগ্রহণকারী শিক্ষার্থীর মধ্যে ২৩জন ছাত্রী এবং একমাত্র ছাত্র ছিলেন মেশকাত।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category