সর্বশেষ:
মৃ/ত স্বজনদের স্মরণে কলাপাড়ায় শ্মশান দিপালী উৎসব পালিত কলাপাড়ায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কলাপাড়া বিএনপির র‍্যালী ও আলোচনা সভা বরিশালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের পিরোজপুর জেলা কমিটিতে মিঠু হাওলাদার অসহায় বৃদ্ধের চিকিৎসা সহায়তায় কলাপাড়া উপজেলা প্রেসক্লাব বিএনপি নেতার জাহাঙ্গীরের বিরুদ্ধে খাসজমি দখল ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন ৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল দুই শিক্ষক দিয়ে চলছে বাউফল নার্সিং ইনস্টিটিউট, ব্যাহত শিক্ষা কার্যক্রম বরিশালে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় সক্ষমতা বাড়াতে কর্মশালা

কলাপাড়ায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

Reporter Name / ১৮ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
{"capture_mode":"AutoModule","faces":[]}

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। শনিবার(০৭ নভেম্বর) বেলা ১২ টায় কলাপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন সভাকক্ষে(পায়রা) এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, সহ সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ কাইউম, কলাপাড়া থানার ওসি(তদন্ত) মো ইলিয়াস হোসেন, মহিপুর থানার এস আই জহিরুল ইসলাম, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী উৎপল প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তেং মং, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরাফাত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকসেদুল আলম, উপজেলা সমবায় কর্মকর্তা আব্বাস আলী, উপজেলা সমাজসেবা অফিসার জহিরুল ইসলাম, কলাপাড়া পৌর শহর ব্যাবসায়ী সমিতির সভাপতি মো.নাজমুল ইসলাম, উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মীগণ ও গণমাধ্যম কর্মীরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.মারুফ বিল্লাহ খান।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও দিবসটি উপলক্ষে শনিবার ভোরে উপজেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে সকাল দশটায় উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গন থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে আলোচনা সভায় মিলিত হয়।

এদিকে বেলা সাড়ে এগারোটায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনের সভাকক্ষে দেশাত্ববোধক গান পরিবেশন, আলোচনা সভা ও চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা,  দিনভর মসজিদ-মন্দিরে প্রার্থনা, অসহায় মানুষের মাঝে খাবার বিতরন ও ফুটবল প্রীতি ম্যাচসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হচ্ছে।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category