বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
বিএনপির কেন্দ্রীয় অফিসে ফের তালা দিলো মনোনয়নবঞ্চিতরা

বিএনপির কেন্দ্রীয় অফিসে ফের তালা দিলো মনোনয়নবঞ্চিতরা

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক:  নির্বাচনে মনোয়নবঞ্চিত একটি পক্ষ দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে তালা দিয়ে কিছুক্ষণ পর খুলে দিলেও ফের তালা দিয়েছেন আরেক মনোনয়ন বঞ্চিত দলের নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনের সমর্থকেরা। 

শনিবার (৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে হাসান মামুনের সমর্থকেরা বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভের পর মূল ফটকে তালা লাগিয়ে দেন। এর আগে দুপুরে বিক্ষোভের পর তালা দিয়েছিলেন চাঁদপুর-১ আসনে মনোনয়নবঞ্চিত বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহসানুল হক মিলনের সমর্থকেরা।

রাতের ঘটনার বিষয়ে কয়েকজন নেতা জানান, আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়া গোলাম মাওলা রনিকে পটুয়াখালী-৩ আসনে ধানের শীষের মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে এবং সেখানে হাসান মামুনকে মনোনয়ন দেওয়ার দাবিতে সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে নয়াপল্টন কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন নেতাকর্মীরা। পরে কার্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে দেন তারা।

এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সন্ধ্যার পর থেকে মনোনয়নবঞ্চিতদের বিক্ষোভ চলছে। হাইকমান্ড সেখান থেকে মনোনয়নপ্রাপ্তদের চূড়ান্ত চিঠি দেওয়ার কার্যক্রম চালিয়ে গেলেও সেখানে দফায় দফায় হামলা চালিয়েছে মনোনয়নবঞ্চিতদের অনুসারীরা। 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD