সর্বশেষ:
গলাচিপার সুহরী ব্রিজ বাজারে সরকারি ওয়াবদার রাস্তা দখল করে দোকানঘর নির্মাণের হিড়িক মানবিক সহায়তায় মিলেছে ঠিকানা, এবার বাড়ি ফেরার অপেক্ষায় ৭০ বছরের শানু পটুয়াখালীতে গোরস্তানের জমি নিয়ে বিরোধ, দেশীয় অস্ত্রের হামলায় অন্তত ৫ জন আহত বরিশালের ৩ নম্বর ওয়ার্ডে সাড়ে ১০ কোটি টাকার উন্নয়ন মহিপুরে অবৈধ ট্রলিং বোটসহ ৩ জেলে আটক পরিবারের কাছে ফিরতে চায় কুলসুম  বেগম খাল নেই, রাস্তা নেই—গঙ্গামতিতে আড়াই কোটি টাকার গার্ডার সেতু নির্মাণ নিয়ে প্রশ্ন ভ্যানচালকের বসতঘর ভাঙচুর ও বৃদ্ধাকে মারধরের অভিযোগ পটুয়াখালীতে প্রথমবার আন্তর্জাতিক পর্যায়ে কোস্ট গার্ডের প্রশিক্ষণ কোর্স সম্পন্ন কুয়াকাটায় ইস্তাম্বুল প্রকল্পের কাজ বন্ধ করেছে কুয়াকাটা পৌরসভা ও উপজেলা প্রশাসন

গলাচিপার সুহরী ব্রিজ বাজারে সরকারি ওয়াবদার রাস্তা দখল করে দোকানঘর নির্মাণের হিড়িক

Reporter Name / ১১ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

মোঃনাসির উদ্দিন বিশেষ প্রতিনিধিঃ

পটুয়াখালী। জনদুর্ভোগ ও সড়ক দুর্ঘটনার আশঙ্কা, দোকানঘর সরিয়ে নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার পটুয়াখালীর গলাচিপা উপজেলার ২নং গোলখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের সুহরী ব্রিজ বাজারসংলগ্ন সরকারি পানি উন্নয়ন বোর্ডের (ওয়াবদা) রাস্তার ওপর দোকানঘর নির্মাণের হিড়িক পড়েছে।

রাস্তার বাম পাশে সারিবদ্ধভাবে দোকানঘর উঠানোর কারণে দিন দিন সংকুচিত হয়ে পড়ছে চলাচলের পথ। এতে চরম ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহন চালকরা। স্থানীয়দের অভিযোগ, সরকারি রাস্তার ওপর দোকানঘর নির্মাণের ফলে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।

বিশেষ করে মোটরসাইকেল, অটোরিকশা ও অন্যান্য যানবাহন চলাচলের সময় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। তাদের আশঙ্কা, এভাবে রাস্তা দখল অব্যাহত থাকলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, ঝরতে পারে মূল্যবান প্রাণ।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বললে তাঁরা জানান, সরকারি রাস্তার ওপর দোকানঘর নির্মাণের কারণে সাধারণ মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তা সংকীর্ণ হয়ে যাওয়ায় চলাচলে সমস্যা সৃষ্টি হচ্ছে এবং সড়ক দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। তাই জনস্বার্থে দ্রুত এসব অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার দাবি জানান তাঁরা।

দোকানমালিক মোঃ ইব্রাহিম আকনের কাছে জানতে চাইলে তিনি বলেন, সবার ঘর সরালে আমিও সরাবো।” অপর দোকানমালিক মোঃ আমির হোসেনের স্ত্রী মোসাঃ খাদিজা বেগম বলেন, “আমার স্বামী বাড়িতে এলে তাঁকে বলব, আমরা দোকানঘর সরিয়ে নেব।

আরেক দোকানমালিক হাবিব গাজী বলেন, “আমরা কোথায় যাব? সবার ঘর সরালে আমিও সরাবো। এ বিষয়ে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মোঃ ইজাজুল হক বলেন, “সরকারি রাস্তার ওপর থেকে দোকানঘর সরিয়ে দেওয়া হবে।

স্থানীয় সচেতন মহলের দাবি, সরকারি রাস্তা জনগণের চলাচলের জন্য। ব্যক্তিগত স্থাপনার কারণে সাধারণ মানুষের চলাচল বাধাগ্রস্ত হওয়া কোনোভাবেই কাম্য নয়। তাই জননিরাপত্তা, সড়কের শৃঙ্খলা ও সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা প্রশাসনের দ্রুত কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

জনগণের প্রশ্ন,দুর্ঘটনায় কোনো প্রাণহানি ঘটার আগেই কি সরানো হবে এসব স্থাপনা? নাকি আরও কোনো বড় দুর্ঘটনার অপেক্ষায় থাকতে হবে? জনস্বার্থে সরকারি রাস্তা দখলমুক্ত করে নিরাপদ চলাচলের পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন সুহরী ব্রিজ বাজার এলাকার ভুক্তভোগী স্থানীয় বাসিন্দারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category