এস আল-আমিন খাঁন, পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীতে জুলাই যোদ্ধা শহীদ বাচ্চু হাওলাদার এর স্ত্রীর মৃত্যুতে জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি জাহিদুর রহমান বাবু খান এর নির্দেশনায় শোকসন্তপ্ত পরিবারের খোঁজ খবর নিতে বাড়িতে যান সদর উপজেলা শ্রমিক দলের হাবিবুর রহমান, মোঃ কবির হাওলাদার, পৌর শ্রমিক দলের সুমন, মোঃ ফারুক সিকদার, জসিম সিপাই, বেল্লাল দেওয়ান, সোহাগ শেখ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
পটুয়াখালী সদর উপজেলা কালিকাপুর ইউনিয়নের শারিকখালী গ্রামের বাসিন্দা বাচ্চু হাওলাদার রাজধানীর মিরপুর মাজার রোডের বসবাস করতো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৫’ই আগস্ট ঢাকার আদাবর থানাধীন এলাকায় ফ্যাসিবাদের গুলিতে নিহত হন। মৃত্যুকালে তার স্ত্রী লাইলী বেগম, ও বড় মেয়ে মাসুমা আক্তার (২৬), ছেলে মুন্না (২১(, মেয়ে নির্জনা আক্তার (১৫) বছরের সন্তান রেখে যান।
৮’অক্টোবর বৃহস্পতিবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬ টার সময় শহীদ বাচ্চু হাওলাদার এর স্ত্রী লাইলী বেগম ইন্তেকাল করেন। মৃত্যুর আগে লিবার সমস্যার কারনে দীর্ঘদিন পটুয়াখালী সদর হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি থাকার পর গত ৭ অক্টোবর বাড়িতে নিয়ে আসলে পুনরায় ৮ অক্টোবর বিকেলে অসুস্থ হয়ে পড়ে এবং নিজ বাড়িতেই মৃত্যু বরন করেন। আজ ৯- অক্টোবর পারিবারিক কবরস্থানে স্বামীর পাশেই তাকে দাফন করা হয়েছে।
মৃ/ত্যুর সংবাদ পেয়ে জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি জাহিদুর রহমান বাবু খান এর নির্দেশে শহীদ বাচ্চু হাওলাদার এর সন্তানদের খোঁজ খবর নিতে প্রতিনিধি দল সেখানে যান এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে আছেন থাকবেন বলে আশ্বাস দিয়েছেন।
এলাকাবাসী ও স্বজনরা বলেন, প্রথমে বাবা দেশের জন্য জীবন দিলেন এখন মা চলে গেলেন রেখে গেলেন তিনটি এতিম সন্তান।
বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান সহ অন্যান্য দল যেন এতিম ছেলে মেয়েদের দায়িত্ব ভার গ্রহন করেন এমন দাবি জানিয়েছেন উপস্থিত এলাকাবাসী।