সর্বশেষ:
পটুয়াখালীতে শিক্ষার্থীদের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ চেষ্টার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বাউফলে দুর্গাপূজার ৬৫পূজামণ্ডপে , নিরাপত্তায় থাকছে আইনশৃঙ্খলা বাহিনী নাগরিক সেবায় অবহেলা, বরিশালে দুই কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ জুলাই যোদ্ধা শহীদ বাচ্চু হাওলাদার এর স্ত্রীর মৃ/ত্যু শোকসন্তপ্ত পরিবারের পাশে শ্রমিক দলের নেতৃবৃন্দ শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে, পটুয়াখালীতে “মার্চ ফর হাদী” কর্মসূচি ইলিশের উৎপাদন ও রপ্তানি বাড়াতে মা ইলিশ সংরক্ষণ জরুরি: মৎস্যসচিব ইলিশের উৎপাদন ও রপ্তানি বাড়াতে মা ইলিশ সংরক্ষণ জিয়া মঞ্চ বরিশাল বিভাগীয় প্রস্তুতি সভা অনুষ্ঠিত কলাপাড়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এবং কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদকের পদ স্থগিত মির্জাগঞ্জে আন্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা ও ব্যাগ বিতরন

জিয়া মঞ্চ বরিশাল বিভাগীয় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৬ Time View
Update : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

ক্রাইমসিন ডেক্সঃ

জিয়া মঞ্চ বরিশাল বিভাগীয় সম্মেলন ২০২৬ সফল এবং স্বার্থক করতে শুক্রবার সকালে বরিশাল সদর রোড বিএনপি দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে ।

বিগত ১৭ বছরে স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের আন্দোলনে রাজপথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন হিসেবে জিয়া মঞ্চের সক্রিয় উপস্থিতি এবং বলিষ্ঠ নেতৃত্বের প্রতিদান স্বরূপ বরিশাল বিভাগীয় সম্মেলন থেকে বিএনপির ১২ তম সহযোগী সংগঠন হিসেবে জিয়া মঞ্চের নাম লিখিতভাবে অনুমোদনের জন্য জোর দাবী জানানো হবে জানিয়েছেন প্রস্তুতি সভায় আগত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ।

বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান বরগুনা ২ আসনের এম পি নুরুল ইসলাম মনি বরিশাল বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির আসন অলংকৃত করবেন বলে জানিয়েছেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি আবু তালেবের সভাপতিত্বে এবং জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বরিশাল বিভাগ এবং যুগ্ম সম্পাদক পদমর্যাদা কেন্দ্রীয় কমিটি জিয়া মঞ্চ এবং বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সফল অর্থ সম্পাদক এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরিশাল জেলা ইউনিটের সদস্য এ্যাডভোকেট আব্দুল মালেকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী জামাল হোসেন ।

এ সময় জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকবৃন্দ , সহ সাধারণ সম্পাদকবৃন্দ , সহ সাংগঠনিক সম্পাদকবৃন্দ সহ কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।

ইতিহাসের রাখাল রাজা স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক দক্ষিণ এশিয়ায় সার্কের স্বপ্নদ্রষ্টা বাংলাদেশী জাতীয়তাবাদের পথপ্রদর্শক যুগান্তকারী ১৯ দফা কর্মসূচীর প্রবক্তা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট ও সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান বীর উত্তম এবং মমতাময়ী মা মাটি ও মানুষের নেত্রী সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী মাদার অব ডেমোক্রেসি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারুণ্যের অহংকার বিএনপি চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করার মাধ্যমে আগামী দিনের মানবিক বাংলাদেশ বিনির্মানে জিয়া মঞ্চ মুখ্য ভূমিকা পালন করবে বলে প্রস্তুতি সভায় বক্তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ।

বরিশাল ঝালকাঠি পটুয়াখালী ভোলা এবং বরগুনা জিয়া মঞ্চের নেতৃবৃন্দ সহ বরিশাল মহানগর জেলা দক্ষিণ জেলা উত্তর এবং সদর উপজেলা জিয়া মঞ্চের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন ।

আগামী ২১ শে অক্টোবর বরিশাল জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে দিনব্যাপী বিভাগীয় সম্মেলন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সম্মেলন প্রস্তুতি কমিটি ইতোমধ্যে তাদের উপর অর্পিত দায়িত্ব অনুযায়ী সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে জানানো হয়েছে ।

বাদ জুমআ জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ আসন্ন সম্মেলনের ভেন্যু বরিশাল জেলা শিল্পকলা একাডেমী পরিদর্শন করেছেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category