সর্বশেষ:
পটুয়াখালীতে শিক্ষার্থীদের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ চেষ্টার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বাউফলে দুর্গাপূজার ৬৫পূজামণ্ডপে , নিরাপত্তায় থাকছে আইনশৃঙ্খলা বাহিনী নাগরিক সেবায় অবহেলা, বরিশালে দুই কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ জুলাই যোদ্ধা শহীদ বাচ্চু হাওলাদার এর স্ত্রীর মৃ/ত্যু শোকসন্তপ্ত পরিবারের পাশে শ্রমিক দলের নেতৃবৃন্দ শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে, পটুয়াখালীতে “মার্চ ফর হাদী” কর্মসূচি ইলিশের উৎপাদন ও রপ্তানি বাড়াতে মা ইলিশ সংরক্ষণ জরুরি: মৎস্যসচিব ইলিশের উৎপাদন ও রপ্তানি বাড়াতে মা ইলিশ সংরক্ষণ জিয়া মঞ্চ বরিশাল বিভাগীয় প্রস্তুতি সভা অনুষ্ঠিত কলাপাড়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এবং কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদকের পদ স্থগিত মির্জাগঞ্জে আন্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা ও ব্যাগ বিতরন

মির্জাগঞ্জে আন্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা ও ব্যাগ বিতরন

Reporter Name / ১৫ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

এস আল-আমিন খাঁন পটুয়াখালীঃ

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ২ নং মির্জাগঞ্জ ইউনিয়নের ২২ নং পূর্ব আন্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্বাচিত কমিটির সভাপতি গোলাম সরোয়ার মল্লিক ও সদস্যদের নিয়ে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় নবনির্বাচিত সভাপতিির উদ্যোগে শিক্ষক শিক্ষার্থীদের মাঝে ব্যাগ বিতরণ করা হয়। বৃহস্পতিবার (০৮-অক্টোবর-২০২৬ ইংরেজি) তারিখ সকালে অত্র বিদ্যালয়ের সভাকক্ষে নবনির্বাচিত কমিটির সভাপতি ও সকল সদস্য, শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবক বৃন্দদের নিয়ে এ সভার আয়োজন করা হয়।

নবনির্বাচিত সভাপতি গোলাম সরোয়ার মল্লিক এর সভাপতিত্বে এবং সোহেল মল্লিক এর সঞ্চালনায় উক্ত সভায় প্রধান হিসেবে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি বর্তমান মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহজাহান রাঢ়ী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সদস্য আলাউদ্দিন বারেক বিডিআর, মির্জাগন্জ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান মল্লিক, মির্জাগঞ্জ ইউনিয়ন বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক মাহাবুব আলম (বি,এস,সি), মধ্য আন্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজ মাস্টার, ২২ নং পূর্ব আন্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা বেগম ও সহকারি শিক্ষক হাওয়া বেগম, ইউপি সদস্য সবুর হাওলাদার।

এছাড়া ও উপস্থিত, মামুন মাল,দিলিপ চন্দ্র মিস্ত্রী,বাদল জোমাদ্দার, মজনু মল্লিক, মনির সিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

উক্ত সভায় নব নির্বাচিত সভাপতি গোলাম সারোয়ার মল্লিক বলেন, নিরলসভাবে বিদ্যালয় এর উন্নয়ন ও শিক্ষার মান বাড়াতে নিরলস ভাবে কাজ করবেন। তিনি উন্নয়নমূলক কাজে সকলের সহযোগিতা কামনা করেন। সভা ও সংক্ষিপ্ত আলোচনা শেষে সভাপতির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ব্যাগ বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category