কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে আনোয়ার হোসেন (৪৮) নামে এক ব্যক্তির মৃ/ত্যু হয়েছে। শুক্রবার(২ অক্টোবর) দুপুর সাড়ে বারোটার দিকে পৌর শহরের এতিমখানা এলাকায় এ ঘটনা ঘটে। মৃ/ত আনোয়ার কলাপাড়া উপজেলা এতিমখানার বাসিন্দা মৃ/ত এন্তাজ মাস্টার ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বসতঘরের বিদ্যুতের লাইনের সংযোগ তার ছিড়ে পড়েছিল। এতে পাশাপাশি তিনটি টিনের ঘর বিদ্যুৎতায়িত হয়। দুপুরে আনোয়ার দুই ঘরের মাঝখানে গিয়ে ঘর পরিষ্কার করতে থাকে। হঠাৎ ঘরে টিনের বেড়ায় বিদ্যুৎপৃষ্ঠ হয়। স্বজনেরা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে।
কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ/ত ঘোষণা করেন। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নজরুল ইসলাম বলেন,পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোয়াজ্জেম হোসেন কলাপাড়া