শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
র‌্যাব-৮ এর অভিযানে জেএমবির সদস্য গ্রেফতার

র‌্যাব-৮ এর অভিযানে জেএমবির সদস্য গ্রেফতার

Sharing is caring!

ক্রাইমসিন২৪: বরিশাল র‌্যাব-৮ এর অভিযানে পিরোজপুর জেলার সদর থানাধীন পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে জেএমবি’র ১ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মোঃ নূরুল ইসলাম ওরফে নূরু (৪৫) বাগেরহাট জেলার সদর থানাধীন পুরাতন বাজার মেইন রোড এলাকার অরিন মঞ্জিলের মৃত সাহেব আলীর ছেলে। বৃহষ্পতিবার (২৯ নভেম্বর) দুপুরে র‌্যাব-৮ এর পক্ষ থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গৃফতারকৃত মোঃ নূরুল ইসলাম নূরু পেশায় একজন স্যানিটারী মিস্ত্রী। সে বরিশাল কোতয়ালি মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলার এজাহার নামীয় আসামী। সে জেএমবির সামরিক শাখার একজন সক্রিয় সদস্য বলে র‌্যাবের জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে নুরু স্বীকার করেছে।

র‌্যাব জানায়, নুরু স্যানিটারী মিস্ত্রীর কাজের পাশাপাশি ২০১৪ সালে সাকিব ওরফে তারিক এর মাধ্যমে জেএমবির উগ্রপন্থী কর্মকান্ডে উদ্বুদ্ভ হয়। পরবর্তীতে নাজমুল ওরফে উকিল, মানিক ব্যাপারী, আতিকুর রহমান শাওন ওরফে বাবু, অলিউর রহমান ওরফে মিরাজসহ অনেকের সাথে গোপন বৈঠকে মিলিত হয় এবং জেএমবির প্রশিক্ষণ ও কার্যক্রম সম্পর্কে অবগত হয়। নুরু প্রশিক্ষণপ্রাপ্ত এবং হুজুরের নির্দেশে উগ্রপন্থী কর্মকান্ড পরিচালনায় সদা প্রস্তুত থাকে। সাম্প্রতিক সময়ে তার সহযোগীদের বেশ কয়েকজন গ্রেফতার হওয়ায় সে বর্তমানে নিজেই সংগঠকের ভুমিকা পালন করছে। সে বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন স্থানে তার সহযোগীদের সাথে সাক্ষাত করে।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত নুরুর মাধ্যমে বিভিন্ন জংগীদের বক্তব্যে তার নাম এসেছে। যাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব-৮ তৎপর রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD