শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
সাকিবকে রেখে দিলো হায়দ্রাবাদ

সাকিবকে রেখে দিলো হায়দ্রাবাদ

Sharing is caring!

অনলাইন ডেস্ক:
মুম্বাই ইন্ডিয়ান্স বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিলেও সাকিব আল হাসানকে ধরে রেখেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। গেলো আসরে ভালো পারফরম্যান্সের পুরস্কারই পেলেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।

প্রথম মৌসুমেই হায়দ্রাবাদের হয়ে অলরাউন্ড পারফর্ম করে সাকিব। আর তারই পুরস্কার স্বরূপ তাকে রেখে দিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দলটি।

ভারতের এই বিশ্ব নন্দিত ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলে নিজের প্রথম সাত মৌসুমই কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে কাটায় সাকিব। তবে মাঠে ছিলেন ছয় মৌসুম। গেলো মৌসুমের আগে সাকিবকে ছেড়ে দেয় কলকাতা। আর এই সুযোগে ২ কোটি রূপিতে দলে ভেড়ায় হায়দ্রাবাদ। গেলো আসরে রানার্সআপ হওয়া হায়দ্রাবাদের হয়ে সাকিব ব্যাট হাতে করেন ২৩৯ রান ও বল হাতে নেন ১৪ উইকেট।

সাকিব ছাড়াও অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নারকেও ধরে রেখেছে হায়দ্রাবাদ। যদিও বল টেম্পারিং বিতর্কে নিষিদ্ধ ওপেনার গত মৌসুমে খেলার সুযোগ পাননি।

২০১৯ সালের ২৯ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত চলবে এবারের আইপিএল আসর।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD