সর্বশেষ:
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের পিরোজপুর জেলা কমিটিতে মিঠু হাওলাদার অসহায় বৃদ্ধের চিকিৎসা সহায়তায় কলাপাড়া উপজেলা প্রেসক্লাব বিএনপি নেতার জাহাঙ্গীরের বিরুদ্ধে খাসজমি দখল ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন ৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল দুই শিক্ষক দিয়ে চলছে বাউফল নার্সিং ইনস্টিটিউট, ব্যাহত শিক্ষা কার্যক্রম বরিশালে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় সক্ষমতা বাড়াতে কর্মশালা ইটবাড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী বাউফলে নিজ কার্যালয়ে বসেন না স্যানিটারি ইন্সপেক্টর, সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ পায়রা বন্দরের উপপরিচালকের সাথে কলাপাড়া উপজেলা প্রেসক্লাব সদস্যদের মতবিনিময় ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবিরাজ গ্রেফতার

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৩৫ কেজি ওজনের জীবিত কচ্ছপ

Reporter Name / ১০৫ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ৩৫ কেজি ওজনের একটি অলিভ রেডলি প্রজাতির কচ্ছপ।

শনিবার(১৬ মে) দুপুরে সৈকতের ডিসি পার্ক সংলগ্ন এলাকায় কচ্ছপটি ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে বন বিভাগ, স্বেচ্ছাসেবী সংগঠন ও পরিবেশকর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন।

এসময় বিরল প্রজাতির এ কচ্ছপটি দেখতে ভীড় জমায় পর্যটকরা। তবে কচ্ছপটি আহত ও দুর্বল অবস্থায় ছিলো।

প্রাথমিক চিকিৎসা শেষে কচ্ছটিকে অবমুক্ত করার চেষ্টা হলেও তা আবারও ফিরে আসে। পরে বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলা প্রশাসনের সহযোগিতায় চর বিজয় এলাকায় নিয়ে কচ্ছপটি অবমুক্ত করেন উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) সদস্যরা।

মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, কচ্ছপটির চিকিৎসা ও পর্যবেক্ষন শেষে চর বিজয় এলাকায় অবমুক্ত করা হয়েছে

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category