সর্বশেষ:
কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বসতঘরে ঘুমিয়ে থাকা বাবার কোল থেকে ১০ মাস বয়সী শিশু নিখোজ রাখাইন সভাপতিকে মারধরের প্রতিবাদে কুয়াকাটায় সীমা বৌদ্ধ বিহারে পর্যটক দর্শনার্থীদের অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ৪৫তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন হলেন বাউফলের মনামী বাউফলে যৌতুকের দাবিতে গৃহবধূ ও শিশুকন্যাকে নির্যাত নের অভিযোগ নিষিদ্ধ সংগঠনসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে সরকার: বাউফলে সেলিমা রহমান কলাপাড়ায় লাথি দিয়ে নারীর গর্ভপাত ও নবজাতকের মৃ/ত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত এসআরবি’র হাতে গ্রেফতার কলাপাড়ায় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা কলাপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশম দিবস পালিত

কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা

Reporter Name / ৭ Time View
Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা :

ষষ্ঠ্যাদিকল্পারম্ভ ও ষষ্ঠী বিহীতপূজার মধ্য পটুয়াখালীর কলাপাড়ায় হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজার সূচনা হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৮ টায় উপজেলার ১৭ টি মন্ডপে দেবী দূর্গার মঙ্গল অর্চনার মধ্য দিয়ে শুরু হয় মহাষষ্ঠী। এসময় ধুপের ধোঁয়া, কাঁসর ঘন্টা, শাঁখ, উলুধ্বনী, ঢাঁকের বাদ্য আর চন্ডিপাঠে মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গন।

মহাষষ্ঠীতে অশুভ শক্তির বিনাশে ‘মঙ্গলময়ী’ দেবীর জাগরনে সুর প্রতিষ্ঠার প্রার্থনা করেন ভক্তরা। সন্ধ্যায় দেবী দুর্গার আমন্ত্রন ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে দূর্গা পূজার মূল আনুষ্ঠানিকতা।

সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, অশুভ শক্তির বিনাশ আর শুভ শক্তির জয়ের বার্তা নিয়ে ধরাধামে আবির্ভূত হন দেবী দুর্গা। অসুর বধের মধ্য দিয়ে তিনি প্রতিষ্ঠা করেন সত্য, ন্যায় ও কল্যাণের মহিমা। কলাপাড়া পৌর শহরের ৫নং ওয়ার্ডের বাসিন্দা সৌমিত্র হালদার বলেন, ১বছর পরে দেবি দুর্গার আগমনে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়েছে।

প্রতিটি বাসায় নানা আয়োজন এবং নুতন পোশাক পরে এই উপভোগ শুরু হয়েছে। কলাপাড়া পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি সজল সমাদ্দার জানান, কলাপাড়া উপজেলার শ্রী শ্রী জগন্নাথ আখড়া নাট সার্বজনীন কেন্দীয় মন্দির, চিংগড়িয়া সার্বজনীন দূর্গা পুজামন্ডপ,বাদুরতলী সার্বজনীন দুর্গা মন্ডপ,  কুয়াকাটা রাধা কৃষ্ণ মন্দির ও তীর্থ যাত্রী সেবাশ্রম,পাখিমারা সার্বজনীন দুর্গা মন্ডপ,নীলগঞ্জ রাধাকৃষ্ণ সেবাশ্রম ও লোকনাথ মন্দির, চাকামইয়া শান্তিপুর সার্বজনীন পুজা মন্ডপ, ধানখালী নমরহাট সার্বজনীন পুজা মন্ডপ, লতাচাপলী সার্বজনীন কালিমাতা পুজা মন্ডপ, আলীপুর রাধাকৃষ্ণ মন্দির, মম্বিপাড়া সার্বজনীন পুজা মন্ডপ, পশ্চিম চালিতাবুনিয়া ভোলানাথ ভাটবাড়ী পুজা মন্ডপ, মাছুয়াখালী সার্বজনীন পুজা মন্ডপ, মহিপুর সার্বজনীন পুজা মন্ডপ,চালিতাবুনিয়া সার্বজনীন পুজা মন্ডপ, পূর্বমনোহরপুর হরিগুরু বিপিন চাঁদ সেবাশ্রম পুজা মন্ডপ, পূর্বমনোহরপুর( বড়ইতলা) সার্বজনীন পুজা মন্ডপ।

এই ১৭টি মন্ডপে একযোগে অনুষ্ঠিত হচ্ছে এ বছরের আয়োজন। তিনি আরও বলেন, সকল মন্ডপেই স্বেচ্ছাসেবক সহ প্রশাসনের সহায়তা অব্যাহত রয়েছে।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category