কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় বসতঘরে ঘুমিয়ে থাকা বাবার কোল থেকে রায়হান নামের ১০ মাস বয়সী এক শিশু নিখোজের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামে এ ঘটনা ঘটে। নিখোজ শিশু ওই গ্রামের রাসেল খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৬ টার দিকে রাসেল খান তার শিশু সন্তানকে নিয়ে বসতঘরে ঘুমিয়ে ছিলেন।
এসময় তার স্ত্রী রুমা বেগম ঘরের বাইরে ঘর ঝাড়া মোছা ও লেপার কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষন পর রুমা ঘরে গিয়ে সন্তানকে দেখতে না পেয়ে তিনি রাসেলকে ডেকে তুলেন৷ পরে অনেক খোজাখুজির পর সন্তানকে না পেয়ে পুকুরে সেচ এবং এলাকাজুড়ে মাইকিং নামান।
শিশুটি নিখোজের পর স্বজনদের আহাজারিতে ভারী হযে উঠেছে ওই এলাকার পরিবেশ। কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশু নিখোজের ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
মোয়াজ্জেম হোসেন কলাপাড়া