সর্বশেষ:
কুয়াকাটা ভ্রমনে এসে সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃ/ত্যু মৃ/ত স্বজনদের স্মরণে কলাপাড়ায় শ্মশান দিপালী উৎসব পালিত কলাপাড়ায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কলাপাড়া বিএনপির র‍্যালী ও আলোচনা সভা বরিশালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের পিরোজপুর জেলা কমিটিতে মিঠু হাওলাদার অসহায় বৃদ্ধের চিকিৎসা সহায়তায় কলাপাড়া উপজেলা প্রেসক্লাব বিএনপি নেতার জাহাঙ্গীরের বিরুদ্ধে খাসজমি দখল ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন ৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল দুই শিক্ষক দিয়ে চলছে বাউফল নার্সিং ইনস্টিটিউট, ব্যাহত শিক্ষা কার্যক্রম

কলাপাড়ায় লাথি দিয়ে নারীর গর্ভপাত ও নবজাতকের মৃ/ত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত এসআরবি’র হাতে গ্রেফতার

Reporter Name / ২১ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় দুর্বৃত্তের লাথিতে অন্তঃসত্তা নারীর গর্ভপাত এবং নবজাতকের মৃ/ত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত মোঃ সোহাগ শিকদার কে গ্রেফতার করেছে এসআরবি-৮।

মঙ্গলবার রাতে বরিশাল জেলার বাকেরগঞ্জ থানাধীন রঙ্গশ্রী এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। সোহাগ সিকদার পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার চাকামইয়া গ্রামের মোঃ ফোরকান সিকদারের ছেলে।

মামলা সূত্রে জানাগেছে, গত ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ অভিযুক্তরা লোহার রড, কাঠের চেরা ও ইট দিয়ে ভিকটিম মোসাঃ তানিয়া বেগম ও তাঁর স্বামীকে মারধর করে গুরুতর আহত করে।

এ সময় তাদের কাছ থেকে নগদ ১ লাখ ৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া এবং ভিকটিমকে প্রায় দুই ঘণ্টা আটকে রাখার অভিযোগও রয়েছে।

মারধরের একপর্যায়ে আহত গর্ভবতী নারী কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাত মাসের গর্ভের সন্তানের গর্ভপাত হয়। পরে সন্তানটিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর  আগেই তার মৃত্যু হয়।

এঘটনায় কলাপাড়া থানায় তানিয়া বেগম বাদি হয়ে ২৮ সেপ্টেম্বর সেহাগসহ ৬ জনের নাম উল্লেখ করে এবং আরো ৩ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করে।

এতে প্রধান অভিযুক্ত সোহাগ সিকদারসহ অন্যান্যরা এলাকা ছেড়ে সটকে পরে। এসআরবি-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প ও সদর কোম্পানি, বরিশালের যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে সোহাগ সিকদারকে গ্রেফতারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল জেলার বাকেরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে নিশ্চিত করেন স্কোয়াড্রন লিডার রাশেদ,কোম্পানী অধিনায়ক,এসআরবি-৮, সিপিসি-১,পটুয়াখালী। মোয়াজ্জেম হোসেন কলাপাড়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category