সর্বশেষ:
ডিবি পরিচয়ে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতনে অভিযুক্ত ছাত্রদলের দুই নেতা বহিষ্কার বিদ্যালয়ের গাছ কেটে বিক্রির অভিযোগ স্থানীয় জমিদাতা মান্নান ও প্রধান শিক্ষিকার বিরুদ্ধে কলাপাড়ায় এমইউ মাধ্যমিক বিদ্যালয়ে জিন আতঙ্ক, ২০ ছাত্রী হাসপাতালে বরিশালে নারী উদ্যোক্তা নাজিয়া রহমানের মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে মানববন্ধন পটুয়াখালীতে ইয়াবার টাকা ভাগাভাগির দ্বন্দ্বে জাকারিয়া হ/ত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার বিশ্ব নদী দিবস-২০২৬।। কলাপাড়ায় আন্ধারমানিক নদীর দখল-দূষণ বন্ধের দাবিতে মানববন্ধন কুুয়াকাটায় বর্নাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত কলাপাড়ায় ৭ মাসের অন্ত:সত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতে নবজাতকের মৃ/ত্যু ১৫ জেলে নিয়ে বঙ্গোপসাগরে  ট্রলারডুবি কলাপাড়া  বিচার প্রার্থী মানুষের পক্ষে আইনজীবীদের আন্তরিকভাবে কাজ করতে হবে……. এবিএম মোশাররফ হোসেন এমপি

বিশ্ব নদী দিবস-২০২৬।। কলাপাড়ায় আন্ধারমানিক নদীর দখল-দূষণ বন্ধের দাবিতে মানববন্ধন

Reporter Name / ১২ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধিঃ

বিশ্ব নদী দিবস ২০২৬ উপলক্ষ্যে কলাপাড়ায় মানববন্ধন করা হয়েছে। রবিবার সকাল ১০টায় ‘ নদী বাঁচাতে নবায়নযোগ্য জ্বালানি, এখনই’-দাবিতে আন্ধারমানিক নদী তীরে এই মানববন্ধন করা হয়।

পরিবেশবাদি সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটার কিপার্স বাংলাদেশ ও আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ আযোজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ধরার আঞ্চলিক সমন্বয়ক মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল মুখার্জী, গণমাধ্যম কর্মী রফিকুল ইসলাম মিরাজ, তানজিল জামান জয়, নাজমুস সাকিব, পরিবেশ সংগঠক নজরুল ইসলাম প্রমুখ।

বক্তারা এই উপকূলে নদী ঘেঁষে নির্মাণ করা কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের দূষণ বন্ধ করার দাবি জানান।

সারা দেশের পাশাপাশি আন্ধারমানিক নদীর সীমানা নির্ধারণ করে দখল-দূষণ বন্ধের দাবি জানান। নদীর দুই তীরের ইটভাটা অপসারণ। সারসংক্ষেপে নদীর পরিচিতি তুলে ধরে দৃশ্যমান স্থানে সাইনবোর্ড স্থাপন করার দাবি জানানো হয়। পাশাপাশি এই অঞ্চলে নদী দখলদারের নাম প্রকাশের দাবি জানান।

আন্ধারমানিক নদী ইলিশের অভয়াশ্রম, যে কোন মূল্যে এর নাব্যতা বজায় রাখার জন্য সরকারের সংশ্লিষ্ট মহলকে অনুরোধ করা হয়। বক্তারা নদীকে নদীর মতো রাখতে পানির প্রবাহ সচল রাখতে মানবসৃষ্ট প্রতিবন্ধকতা দূর করার দাবি জানানো হয়।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category