সর্বশেষ:
ডিবি পরিচয়ে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতনে অভিযুক্ত ছাত্রদলের দুই নেতা বহিষ্কার বিদ্যালয়ের গাছ কেটে বিক্রির অভিযোগ স্থানীয় জমিদাতা মান্নান ও প্রধান শিক্ষিকার বিরুদ্ধে কলাপাড়ায় এমইউ মাধ্যমিক বিদ্যালয়ে জিন আতঙ্ক, ২০ ছাত্রী হাসপাতালে বরিশালে নারী উদ্যোক্তা নাজিয়া রহমানের মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে মানববন্ধন পটুয়াখালীতে ইয়াবার টাকা ভাগাভাগির দ্বন্দ্বে জাকারিয়া হ/ত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার বিশ্ব নদী দিবস-২০২৬।। কলাপাড়ায় আন্ধারমানিক নদীর দখল-দূষণ বন্ধের দাবিতে মানববন্ধন কুুয়াকাটায় বর্নাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত কলাপাড়ায় ৭ মাসের অন্ত:সত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতে নবজাতকের মৃ/ত্যু ১৫ জেলে নিয়ে বঙ্গোপসাগরে  ট্রলারডুবি কলাপাড়া  বিচার প্রার্থী মানুষের পক্ষে আইনজীবীদের আন্তরিকভাবে কাজ করতে হবে……. এবিএম মোশাররফ হোসেন এমপি

কলাপাড়ায় ৭ মাসের অন্ত:সত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতে নবজাতকের মৃ/ত্যু

Reporter Name / ১৪ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর কলাপাড়ায় তানিয়া বেগম (২৫) নামের ৭ মাসের এক অন্ত:স্বত্ত্বা নারীর পেটে লাথি ও তার স্বামী হাবিব পাহলান (৪৫) এবং পিতা দুলাল হাওলাদার (৫৫) কে মারধরের অভিযোগ উঠেছে তিন বখাটের বিরুদ্ধে ।

ঘটনার পর পরই ওই নারীর গর্ভপাতের ঘটনা ঘটে এবং নবজাতকের মৃত্যু হয়। শনিবার(২৬ সেপ্টেম্বর) রাত আটটায় উপজেলার চাকামাইয়া ইউনিয়নের মুন্সী বাড়ি স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, অটোচালক হাবিব রাত আটটার দিকে ওই ইউনিয়নের বেতমোর গ্রামের শ্বশুর বাড়ি থেকে অটো রিকশা যোগে তার অন্ত:স্বত্ত্বা স্ত্রী তানিয়া ও শ্বশুর দুলালকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা দেয়।

এসময় মুন্সী বাড়ি স্ট্যান্ড সংলগ্ন রাস্তার উপর দাড়িয়ে ছিলো বখাটে সোহাগ (২০), মামুন (২৩) ও শাওন সিকদার (২২)। তারা সড়কের উপর দাড়িয়ে থাকায় হাবিবের অটো চালাতে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। এসময় হাবিব তাদের সড়ক থেকে সরে দাড়াতে বলে।

এতে হাবিবের সঙ্গে বখাটেদের বাকবিতন্ডার সৃষ্টি হয় এবং বখাটে দল তাদের মারধর শুরু করে৷ স্বামী ও পিতাকে বাঁচাতে তানিয়া এগিয়ে গেলে তার পেটে লাথি দেয়া হয় এবং তাদের অন্তত: দেড় ঘন্টা দাড় করিয়ে রাখা হয়৷

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগে প্রবেশের পথে তানিয়ার গর্ভপাত হয় এবং কিছুক্ষন পর নবজাতকের মৃত্যু হয়। তবে এ বিষয়ে অভিযুক্তদের মুঠোফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কলাপাড়া হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. এহসান বলেন, পেটে আঘাত জনিত কারণে রোগীর রক্তক্ষরণ হয়ে গর্ভপাতের ঘটনা ঘটে। আমরা শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য রেফার করেছিলাম।

কিন্তু তারা জরুরি নিতে না পারায় শিশুটির মৃত্যু হয়। শিশুটির মা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category