সর্বশেষ:
বরিশালের ফিলিং স্টেশনে অভিযান।। ওজনে কম দেওয়ায় ২৫ হাজার টাকা জরিমানা বাউফলে বিআরডিবির মাঠ সংগঠকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ বরিশালে আত্মসাতের পাওনা টাকা চাওয়ায় প্রতিষ্ঠান মালিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ বরিশালে ভ্যানচালক সুমন হত্যা: আসামিদের গ্রেপ্তার ও সিআইডি তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন কলাপাড়ায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের ঝুলন্ত লা/শ উদ্ধার বরিশালের ডেফুলিয়ার ৫০ একর খাস জমি দখলমুক্তের দাবিতে নাসরিনের নেতৃত্বে মানববন্ধন কলাপাড়ায় ৬৫ বছরের দখলীয় জমির বসত বাড়িতে হামলা ও মাছের ঘের লুটের অভিযোগ কলাপাড়া পৌর মহিলা দলের ০৪ নং ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরের দাবিতে কলাপাড়ায় মানববন্ধন বরিশালে নূরিয়া আইডিয়াল স্কুলে মূল্যায়ন উৎসব ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

বাউফলে বিআরডিবির মাঠ সংগঠকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

Reporter Name / ১১ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

বাউফল (পটুয়খালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) একটি প্রকল্পের মাঠ সংগঠক মো. সাইদুর রহমান নাজমুলের বিরুদ্ধে গ্রাহকদের কাছ থেকে প্রায় ৩ লাখ টাকা উত্তোলন করে অফিসে জমা না দেওয়ার অভিযোগ উঠেছে।

তদন্তে ও অর্থ আত্মসাতের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কমিটি। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

বিআরডিবি সূত্র জানায়, দারিদ্র্য নারীদের জন্য সমন্বিত পল্লী উন্নয়ন ও কর্মসংস্থান সহায়তা প্রকল্পের (ইরেসপো) দ্বিতীয় পর্যায়ের মাঠ সংগঠক সাইদুর রহমান নাজমুল ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে কর্মস্থলে অনুপস্থিত।

এ সময় গ্রাহকদের কাছ থেকে উত্তোলন করা অর্থ তিনি অফিসে জমা দেননি। পরপর দুটি নোটিশ দেওয়ার পরও তার সন্ধান না পাওয়ায় ১২ জানুয়ারি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়, সাইদুর রহমানের দায়িত্বপ্রাপ্ত ব্লকের ১২টি সমিতি সরেজমিনে পরিদর্শন করে সদস্যদের পাস বইয়ের সঙ্গে হিসাবের গরমিল পাওয়া গেছে। এতে প্রায় ৩ লাখ টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া যায়।

তবে অভিযোগ রয়েছে, প্রভাবশালী মহলের তৎকালীন পটুয়াখালী জেলা ছাএলীগের সভাপতি হাসান শিকদারের রেফারেন্স মহাপরিচালকের একান্ত সচিব (পিএস) উপপরিচালক সাদেকুর রহমানের সুপারিশে চাকরি পাওয়ায় এবং রাজনৈতিক নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা থাকার কারণে মাঠ সংগঠক সাইদুরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিলম্ব হচ্ছে।

এবিষয়ে উপপরিচালক সাদেকুর রহমানকে জিজ্ঞেস করলে মাঠ সংগঠক সাইদুরের নিয়োগ সময় তার সাথে যোগাযোগ করছে মর্মে স্বীকার করেন। বিআরডিবির তৎকালীন মহাপরিচালকের একান্ত সচিব (পিএস) উপপরিচালক সাদেকুর রহমান, শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালীন ২০১৫ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়ী ভাংচুর ও অগ্নিসংযোগের মামলার এজাহার নামীয় আসামি ছিল, এবিষয়ে জানতে চেয়ে তাকে জিজ্ঞেস করলে সাদেকুর রহমান মামালার আসামি থাকার বিষয় স্বীকার করেন।

তবে মামলা থেকে অব্যাহতি পাওয়ার জন্য সরকারি বিধান অনুযায়ী ডিএমপি কমিশনারের বরাবরে আবেদন করছেন মর্মে জানান। ” তবে এসব কারনেই এই মাঠ সংগঠক এর বিরুদ্ধে সম্ভব হয়নি অর্থ আদায় কিংবা আইনগত ব্যবস্থা নেওয়া। অভিযোগের বিষয়ে সাইদুর রহমান নাজমুল বলেন, ‘টাকা পাওনা আছে, আমি পরিশোধ করে দেব।

হেড অফিসের সঙ্গে কথা হয়েছে।’ বাউফল বিআরডিবি কার্যালয়ের সহকারী কর্মকর্তা (ইরেসপো) নাজমুন নাহার ইরানি অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, ‘তদন্ত প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ পটুয়াখালী জেলা বিআরডিবির উপপরিচালক হাসানুল হক মোল্লা বলেন, ‘বিষয়টি হেড অফিস সরাসরি মনিটরিং করছে। পরে জেনেছি, আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

ইরেসপো হেড অফিসের উপপ্রকল্প পরিচালক এ এস এম সোলেমান বলেন, ‘তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আইনি পদক্ষেপ নিতে বলা হয়েছিল। তবে অভিযুক্তের টাকা ফেরত দেওয়ার আশ্বাস ও উচ্চপর্যায়ের হস্তক্ষেপের কারণে বিলম্ব হচ্ছে।’

তিনি আরও বলেন, অভিযোগের বিষয়ে টাকা উদ্ধারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

মো.আরিফুল ইসলাম বাউফল (পটুয়খালী) প্রতিনিধি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category