সর্বশেষ:
বরিশালে আত্মসাতের পাওনা টাকা চাওয়ায় প্রতিষ্ঠান মালিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ বরিশালে ভ্যানচালক সুমন হত্যা: আসামিদের গ্রেপ্তার ও সিআইডি তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন কলাপাড়ায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের ঝুলন্ত লা/শ উদ্ধার বরিশালের ডেফুলিয়ার ৫০ একর খাস জমি দখলমুক্তের দাবিতে নাসরিনের নেতৃত্বে মানববন্ধন কলাপাড়ায় ৬৫ বছরের দখলীয় জমির বসত বাড়িতে হামলা ও মাছের ঘের লুটের অভিযোগ কলাপাড়া পৌর মহিলা দলের ০৪ নং ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরের দাবিতে কলাপাড়ায় মানববন্ধন বরিশালে নূরিয়া আইডিয়াল স্কুলে মূল্যায়ন উৎসব ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত কলাপাড়ায় ২ যুবতী নারীর বিরুদ্ধে বাসর ঘর সাজিয়ে সমকামিতায় লিপ্ত হওয়ার অভিযোগ মা হ/ত্যা মামলায় বাবার যাবজ্জীবন নিয়ে মেয়ে সংবাদ সম্মেলন

বরিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের মহানগর ও জেলা দক্ষিণের আহ্বায়ক কমিটি গঠন

Reporter Name / ২৩ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

ক্রাইমসিন ডেক্সঃ

বরিশালে জাতীয়তাবাদী  মুক্তিযুদ্ধের প্রজন্মের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করতে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বরিশাল মহানগর ও জেলা দক্ষিণের পৃথক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

কেন্দ্রীয় কমিটির অনুমোদনে গঠিত বরিশাল মহানগর আহ্বায়ক কমিটিতে ইঞ্জিনিয়ার মোঃ জুয়েল খানকে আহ্বায়ক, আমানউল্লাহ খানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ইঞ্জিনিয়ার মোঃ তৌফিকুর রহমান বিপ্লবকে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক এবং আরিফুর রহমান তুহিনকে সদস্য সচিব করা হয়েছে। ৭৭ সদস্যের এ কমিটিতে বিভিন্ন পদে নেতাকর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, বরিশাল জেলা দক্ষিণের ৮১ সদস্যের আহ্বায়ক কমিটিতে হাবিবুর রহমান (মিল্টন)কে আহ্বায়ক, অ্যাডভোকেট এমরান হক চিশতী অনুপকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, শাকিল আজিজ রানাকে যুগ্ম আহ্বায়ক এবং মোঃ গোলাম মুক্তাদির (মুরাদ)কে সদস্য সচিব করা হয়েছে।
এ কমিটিতে বরিশাল সদর, বাকেরগঞ্জ ও বাবুগঞ্জসহ জেলার দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকার নেতৃবৃন্দকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, তৃণমূল পর্যায়ে সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী ও সুসংগঠিত করাই তাদের প্রধান লক্ষ্য। মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জাতীয়তাবাদী চেতনাকে ধারণ করে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে কাজ করবেন তারা।
পাশাপাশি মহানগর ও জেলা দক্ষিণের প্রতিটি থানা, উপজেলা, পৌরসভা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে সংগঠনের কার্যক্রম বিস্তারের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে নতুন নেতৃত্ব তৈরি ও তরুণদের সাংগঠনিকভাবে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হবে।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত দুটি কমিটি বরিশালে সংগঠনের কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে এবং জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী মুক্তিযুদ্ধের প্রজন্মকে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে নিয়ে আসতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category