শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
ঘূর্ণিঝড় ‘গাজা’র আঘাতে তামিল নাড়ুতে ৬ জনের মৃত্যু

ঘূর্ণিঝড় ‘গাজা’র আঘাতে তামিল নাড়ুতে ৬ জনের মৃত্যু

Sharing is caring!

অনলাইন ডেস্ক:
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিল নাড়ুর উপকূলে আঘাত হেনেছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘গাজা’। ঘণ্টায় ১২০ কি.মি বাতাসের বেগে আঘাত হানা ঝড়টির কবলে পড়ে এরইমধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, নিহতদের মধ্যে দুইজন কুদ্দালোর এবং চারজন থানজাভুরের বাসিন্দা। এছাড়া অন্তত ৮১ হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

চেন্নাই আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বিভিন্ন এলাকায় ক্রমাগত বর্ষণ হচ্ছে। ঝড় ও প্রবল বর্ষণের কারণে অনেক এলাকায় ভূমিধসের ঘটনাও ঘটেছে।

এদিকে জানমালের নিরাপত্তায় বিভিন্ন এলাকায় বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল-কলেজ। বন্ধ রয়েছে ট্রেন সার্ভিসও। গাছপালা উপড়ে বন্ধ রয়েছে অনেক এলাকার সড়ক যোগাযোগ। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে অনেক এলাকায়।

অন্যদিকে ঘূর্ণিঝড়ের কারণে বাংলাদেশের সমুদ্র বন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD