সর্বশেষ:
বাউফলে যৌতুকের দাবিতে গৃহবধূ ও শিশুকন্যাকে নির্যাত নের অভিযোগ নিষিদ্ধ সংগঠনসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে সরকার: বাউফলে সেলিমা রহমান কলাপাড়ায় লাথি দিয়ে নারীর গর্ভপাত ও নবজাতকের মৃ/ত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত এসআরবি’র হাতে গ্রেফতার কলাপাড়ায় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা কলাপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশম দিবস পালিত কলাপাড়ায় ১ হাজার মিটার জালসহ দুই জেলে আটক পটুয়াখালীতে শিক্ষার্থীদের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ চেষ্টার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বাউফলে দুর্গাপূজার ৬৫পূজামণ্ডপে , নিরাপত্তায় থাকছে আইনশৃঙ্খলা বাহিনী নাগরিক সেবায় অবহেলা, বরিশালে দুই কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ জুলাই যোদ্ধা শহীদ বাচ্চু হাওলাদার এর স্ত্রীর মৃ/ত্যু শোকসন্তপ্ত পরিবারের পাশে শ্রমিক দলের নেতৃবৃন্দ

কলাপাড়ায় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

Reporter Name / ১১ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৪ অক্টোবর) দুপুর বারোটায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে(পায়রা) এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক, সাধারন সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম ও মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হাওলাদার সহ উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতাকর্মীরা।

সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, উপজেলা সমবায় কর্মকর্তা আব্বাস আলী, উপজেলা  অতিরিক্ত কৃষি কর্মকর্তা রিনা আক্তার, কুয়াকাটা শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নিহার রঞ্জন,  উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট সভাপতি সজল সমাদ্দার, সাধারণ সম্পাদক দেবাশীষ কালাসহ হিন্দু সম্প্রদায়ের শতাধিক মানুষসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার মো.আরিফুজ্জামান বলেন , উপজেলার ১৭ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এ উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিপুল সংখ্যক আনসার ও পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।

এছাড়া মাঠে পুলিশের টহল টিম দায়িত্ব পালনের পাশাপাশি সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবেন। এছাড়াও সকল মন্ডপ সিসি ক্যামেরার আওতায় থাকবে এবং স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category